1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

মাদারীপুরে গাঁজার গাছসহ গ্রেপ্তার ১

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ৪ জুন, ২০২১
  • ৩৮৯ সময় দর্শন

মাদারীপুরে গাঁজার গাছসহ কমল শীল (৩৫) নামে এক গাঁজা চাষি ও মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-০৮, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ দল।

বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে সদর থানার খোয়জপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে ৬টি তাজা গাঁজার গাছসহ গ্রেপ্তার করা হয়। ধৃত আসামি খোয়জপুর গ্রামের মৃত মরন শীলের ছেলে। সে একজন পেশাদার গাঁজা চাষি ও মাদক ব্যবসায়ী।

র‌্যাব-০৮ মাদারীপুর ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ জানতে পারে যে, মাদারীপুর সদর থানার খোয়াজপুর গ্রামের কমল শীল নামের এক ব্যক্তি তার বসত বাড়ির আঙ্গিনায় গাঁজা চাষের কার্যক্রম চালিয়ে আসছে।

ওই গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য গাঁজা চাষি কমল শীলকে আটক করে। এ সময় আটককৃত আসামির বসত বাড়িতে তল্লাশি করে বসত বাড়ির আঙ্গিনার পূর্ব পার্শ্বের ঘরের সাথে চাষকৃত ৬টি তাজা গাঁজা গাছ উদ্ধার করে।

আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজনের কাছে র‌্যাবকে জানতে পারে আসামি একজন পেশাদার গাঁজা চাষি ও মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন ধরে তার নিজ বসত বাড়ির আশ-পাশ এলাকায় অবৈধভাবে গাঁজা চাষ ও বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছিল। ধৃত আসামিকে উদ্ধারকৃত গাঁজা গাছ ও অন্যান্য আলামতসহ মাদারীপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে মাদারীপুর সদর মডেল থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। র‌্যাব-৮ এর এ ধরণের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাদেকুল ইসলাম।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu