1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

৬ বছর পর জাতীয় দলে ফিরেই পেনাল্টি মিস

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১
  • ৩৫৫ সময় দর্শন

দারুণ ফর্মে রয়েছেন করিম বেনজেমা। রোনালদো চলে যাওয়ার পর থেকে বলতে গেলে রিয়াল মাদ্রিদের মূল খেলোয়াড়ের দায়িত্বের পুরোটাই যেন নিজের কাঁধে তুলে নিয়েছেন তিনি।

লীগ জেতাতে না পারলেও চোটজর্জর রিয়ালকে শেষ ম্যাচ পর্যন্ত শিরোপার দৌড়ে রাখতে পালন করেছেন অগ্রণী ভূমিকা। এরই পুরষ্কারস্বরূপ দীর্ঘ ৬ বছর পর ডাক পেয়েছেন ফ্রান্সের জাতীয় দলে।

তবে ছয় বছর পর দেশের হয়ে প্রথম ম্যাচটা মনমতো হলো না এই ফরাসি স্ট্রাইকারের। ফিরেই পেনাল্টি মিস করে বসেছেন তিনি। তবে বেনজেমার ভুলের মাশুল দিতে হয়নি ফ্রান্সকে। ওয়েলসের বিপক্ষে প্রীতি ম্যাচে ৩-০ গোলের জয় নিয়েই মাঠ ছেড়েছে বিশ্বচ্যাম্পিয়নরা।

ঘরের মাঠ অ্যালিয়েঞ্জ রিভিয়েরায় ম্যাচের শুরু থেকে আক্রমণে ঝড় তোলে ফ্রান্স। ২৫তম মিনিটে লিভারপুল রাইট-ব্যাক নিকো উইলিয়ামস লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দল হয়ে পড়ে গ্যারেথ বেলের ওয়েলস।

২৭তম মিনিটে পেনাল্টি কিক নেন বেনজেমা। কিন্তু গোলরক্ষক ড্যানি ওয়ার্ডকে পরাস্ত করতে পারেননি তিনি। তবে প্রত্যাবর্তনের ম্যাচ পুরো ৯০ মিনিটই মাঠে ছিলেন বেনজেমা।

অবশ্য গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি দিদিয়ের দেশমের শিষ্যদের। ৩৪তম মিনিটে কিলিয়ান এমবাপ্পের গোলে এগিয়ে যায় ফ্রান্স।

দ্বিতীয়ার্ধের শুরুতে ফের পিছিয়ে পড়ে ওয়েলস। এমবাপ্পের পাস থেকে ৪৭তম মিনিটে জাল খুঁজে নেন আঁতোয়া গ্রিজম্যান। ৭৯তম মিনিটে খর্বশক্তির ওয়েলসের জালে তৃতীয় বলটি জড়িয়ে দেন ওসমানে দেম্বেলে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu