1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বাড্ডায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১
  • ৩৪৫ সময় দর্শন

রাজধানীর মধ্য বাড্ডায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছে। তার নাম আ. হালিম পাটুয়ারি (৫৫)। তিনি মিষ্টির ব্যবসা করতেন।

বৃহস্পতিবার (৩ জুন) সকাল সাড়ে ৬টার দিকে মধ্য বাড্ডা পোস্ট অফিস রোডে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৮টার দিকে মৃত ঘোষণা করেন।

তার বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলার সাদিপুর গ্রামের। তিন সন্তানসহ পরিবার নিয়ে মধ্যবাড্ডা হাজী বাড়ি মোড় এলাকায় থাকতেন।

নিহতের ছেলে আহসান হাবিব জানান, তার বাবা আ. হালিম এলাকাতে মিষ্টির ব্যবসা করতেন। প্রতিদিনের মতো সকাল ৬টার দিকে তিনি বাসা থেকে বের হন। এর আধাঘণ্টা পর মোবাইল ফোনের মাধ্যমে খবর পান, তার বাবা পোস্ট অফিস রোডে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে।

পরে সেখানে গিয়ে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে পরে তাকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu