1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ভোলায় লালমোহনে জমিজমাকে কেন্দ্র করে প্রধান শিক্ষককে পিটিয়ে জখমের অভিযোগ!

আখতারুজ্জামান জাবেদ ভোলা প্রতিনিধি!
  • আপডেটের সময় : বুধবার, ২ জুন, ২০২১
  • ১৯৮ সময় দর্শন
ভোলার লালমোহনে জমিজমাকে কেন্দ্র করে আঃ রাজ্জাক মাওলানা (৬৫) নামের প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষককে পিটিয়ে জখম করা হয়েছে বলে আপন ভাই সামছুদ্দিন এবং ভাতিজা মোঃ বিল্লাল ও রাসেলের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। আহত প্রধান শিক্ষককে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি বৃহঃবার সকালে লালমোহনের লর্ডহাডিন্স ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের আলমগীর ডাক্তার বাড়ির দরজায় এঘটনা ঘটে। অভিযোগে আহত প্রধান শিক্ষক আঃ রাজ্জাক মাওলানা জানায়, কয়েক বছর ধরে তার আপন ভাইয়ের সাথে ক্রয়কৃত জমিজমা নিয়ে বিরোধ চলছিলো, তিনি প্রতিদিনের মতো তার কর্মরত প্রতিষ্ঠান লর্ডহাডিন্স ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাচ্ছিলেন। তার সাথে স্কুলের মালামাল ক্রয় করার একলক্ষ পাঁচ হাজার দুইশত টাকা রয়েছে।
তিনি আলমগীর ডাক্তার বাড়ির দরজায় পৌছলে পূর্ব থেকে ওতপেতে থাকা আপন ভাই সামছুদ্দিন ও ভাতিজা মোঃ বিল্লাল ও রাসেল লাঠিসোটা দিয়ে তার উপর অতর্কৃত হামলা চালায় এবং তার সাথে থাকা টাকা ছিনিয়ে নিয়ে যায়।
শিক্ষকের ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এলে হামলাকারীরা হুমকি ধামকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। হামলায় শিক্ষক মাটিতে লুটিয়ে পরে থাকায় মূমুর্ষ অবস্থায় তাকে স্থানীয়রা দ্রত্য ভোলা সদর হাসপাতলে ভর্তি করে। বিষয়টি নিয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানাগেছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu