1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

চীনে প্রথমবারের মতো মানুষের শরীরে ‌‘এইচ১০এন৩ বার্ড ফ্লু’ শনাক্ত

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ২ জুন, ২০২১
  • ৩৬৫ সময় দর্শন

বিশ্বে প্রথমবারের মতো মানবদেহে বার্ড ফ্লু ভাইরাসের এইচ১০এন৩ ধরনটি শনাক্ত হয়েছে চীনে। দেশটির পূর্বাঞ্চলের জিয়াংসু প্রদেশে ৪১ বছর বয়সী এক ব্যক্তির শরীরে বার্ড ফ্লুর এই ধরনটি শনাক্ত হয়েছে।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন (এনএইচসি) মঙ্গলবার (১ জুন) এ তথ্য নিশ্চিত করেছে।

আক্রান্ত ব্যক্তিটি জিনজিয়াং শহরের বাসিন্দা বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এদিেকে, এনএইচসি-এর এক বিবৃতিতে বলা হয়েছে, আক্রান্তের শারীরিক অবস্থা স্থিতিশীল, তিনি হাসপাতাল থেকে বাড়ি ফিরতে পারবেন। তার সংস্পর্শে আসা অন্যদের চিকিত্সা পর্যবেক্ষণ করা হয়েছে। তবে, আর কারও শরীরে সংক্রমণ শনাক্ত হয়নি।

এইচ১০এন৩ একটি লো প্যাথোজেনিক বা তুলনামূলকভাবে কম মারাত্মক স্ট্রেইন। এনএইচসি জানায়, ভাইরাসের এই স্ট্রেইনটি মূলত পোল্ট্রিতে সংক্রমিত হয়। এটি ব্যাপক আকারে ছড়িয়ে পড়ার ঝুঁকি কম।

রয়টার্স আরও জানায়, ৪১ বছর বয়সী আক্রান্ত ব্যক্তিটি গত ২৮ এপ্রিল তিনি জ্বর ও অন্যান্য উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ২৮ মে তার শরীরে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা এইচ১০এন৩ স্ট্রেইন শনাক্তের বিষয়টি নিশ্চিত হয়। তবে কীভাবে তিনি ভাইরাসে আক্রান্ত হন সে সম্পর্কে এখনও বিস্তারিত জানা যায়নি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu