1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

আমার নাম-ছবি দেখে বিভ্রান্ত হয়ে এসপিসি গ্রুপের সঙ্গে জড়াবেন না: স্ট্যাটাসে মাশরাফি

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ২ জুন, ২০২১
  • ৩৭৯ সময় দর্শন

ই-কমার্সের নামে প্রতারণা ও এমএলএম ব্যবসার বিষয়টি জানতে পেরে এসপিসি ওয়ার্ল্ড লিমিটেড নামের এক মাল্টিলেভেল মার্কেটিং (এমএলএম) কোম্পানির শুভেচ্ছা দূত থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মাশরাফি বিন মর্তুজা।

চার সেকেন্ডের পাঁচটি বিজ্ঞাপন দেখলেই অর্থাৎ মাত্র ২০ সেকেন্ড সময় ব্যয় করলেই আয় হবে ১০ টাকা। এর জন্য দরকার হবে প্লে-স্টোর থেকে একটি অ্যাপ ডাউনলোড করা আর কোম্পানিকে আইডি খুলতে দিতে হবে মাত্র ১২০০ টাকা। সেই টাকাও আবার উঠে আসবে ৬০ দিনে। এমনই চটকদার মোড়কের আড়ালে এমএলএম এর ফাঁদ পাতা প্রতিষ্ঠান ‘এসপিসি গ্রুপ’ এর সঙ্গে চলতি বছরের এপ্রিল মাসে ‘শুভেচ্ছা দূত’ হিসেবে চুক্তিবদ্ধ হয়েছিলেন মাশরাফি।

চুক্তি অনুযায়ী কোম্পানিটি তাদের পণ্যের প্রচারে দেশের এই ক্রিকেট আইকনের ছবি ও ধারণকৃত ভিডিও ব্যবহার করতে পারবে প্রতিষ্ঠানটি। কিন্তু চুক্তির দুই মাস যেতে না যেতেই তা বাতিলের ঘোষণা দিলেন মাশরাফি নিজেই।

এ বিষয়ে নিজের ফেসবুক পেজে মঙ্গলবার (১ জুন) গভীর রাতে একটি স্ট্যাটাস দিয়ে দেশবাসীকে সর্তক করেছেন মাশরাফি।

 

তিনি লিখেছেন, ‘গত এপ্রিলে আমি ‘SPC GROUP’ নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত হয়েছিলাম। তাদের সঙ্গে আমার চুক্তি ছিল, ‘শুভেচ্ছা দূত’ হিসেবে তারা তাদের প্রতিষ্ঠানের প্রচারে আমার ছবি ও ধারণকৃত ভিডিও ব্যবহার করতে পারবে। বিনিময়ে তারা নড়াইলে ১০০টি উন্নতমানের সিসিটিভি স্থাপনসহ সামাজিক উন্নয়নের কাজ করবে। কিন্তু সম্প্রতি আমি জানতে পেরেছি, তাদের প্রতিষ্ঠান সম্পর্কে যে ধারণা আমাকে দেওয়া হয়েছিল, তাদের ব্যবসার ধরন তা নয়।’

নড়াইল এক্সপ্রেস আরও লেখেন, ‘দুই বছরের চুক্তি থাকলেও দুই মাসের মধ্যেই তাদের সম্পর্কে জানার পরই আমি তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছি। ইতোমধ্যেই আমি তাদেরকে উকিল নোটিশ পাঠিয়েছি, আনুষ্ঠানিকভাবে চুক্তি শেষ করার আইনি প্রক্রিয়া এগিয়ে নিচ্ছি। আমি সবাইকে অনুরোধ করবো, আমার নাম বা ছবি দেখে বিভ্রান্ত হয়ে এই প্রতিষ্ঠানের সঙ্গে না জড়াতে।’

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu