1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

চীনকে প্রতিহতে আকাশ পথে যুদ্ধবিমান পাঠালো মালয়েশিয়া

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ২ জুন, ২০২১
  • ৩৪১ সময় দর্শন

মালয়েশিয়ার আকাশসীমার কাছে বিমান মহড়া চালিয়ে চীন মালয়েশিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে দেশটি।
অন্যদিকে বেইজিং দাবি করেছে, আন্তর্জাতিক আইনের প্রতি পূর্ণ সম্মান জানিয়েই সেদেশের জঙ্গিবিমানগুলো নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইটে অংশ নিয়েছে।

মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী হিশামুদ্দিন হুসেইন মঙ্গলবার বলেছেন, তার দেশের পূর্বাঞ্চলীয় সারাওয়াক প্রদেশের আকাশসীমার কাছে বিমান মহড়া চালানোর প্রতিবাদে তিনি কুয়ালালামপুরে নিযুক্ত চীনা রাষ্ট্রদূতকে তলব করবেন।

তিনি বলেন, চীন তার দেশের আকাশসীমা ও সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে।

হিশামুদ্দিন বলেন, মালয়েশিয়ার অবস্থান অত্যন্ত পরিষ্কার। কোনো দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অর্থ এই নয় যে, আমরা আমাদের জাতীয় নিরাপত্তার সঙ্গে আপোষ করব।

মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ ব্যাপারে প্রতিবাদ জানিয়ে চীনা রাষ্ট্রদূতকে একটি কূটনৈতিক প্রতিবাদলিপি দেয়া হবে।

এর একদিন আগে চীন ও মালয়েশিয়ার মধ্যবর্তী বিতর্কিত আকাশসীমায় চীনা জঙ্গিবিমানকে প্রতিহত করার উদ্দেশ্যে নিজের যুদ্ধবিমান পাঠায় মালয়েশিয়া।

মালয়েশিয়ার বিমান বাহিনী এক বিবৃতিতে জানায়, সোমবার স্থানীয় সময় বেলা ১১টা ৫৩ মিনিটে সারাওয়াক প্রদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় সর্বপ্রথম চীনা জঙ্গিবিমান ধরা পড়ে।

বিবৃতিতে দাবি করা হয়, ১৬টি চীনা জঙ্গিবিমান সমুদ্রপৃষ্ঠ থেকে ২৩ হাজার থেকে ২৭ হাজার ফুট উচ্চতায় ২৯০ নটিক্যাল মাইল বেগে মালয়েশিয়ার পানিসীমার আকাশে অনুপ্রবেশ করে। এ সময় চীনা পাইলটরা তাদের পরিচয় প্রদানের আহ্বান বারবার উপেক্ষা করতে থাকে। এক পর্যায়ে চীনা বিমানগুলো গতিপথ পরিবর্তন করে চলে যায়।

মালয়েশিয়ার বিমান বাহিনীর বিবৃতিতে এ ঘটনাকে সেদেশের জাতীয় সার্বভৌমত্ব ও বিমান নিরাপত্তার লঙ্ঘন বলে অভিহিত করে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu