1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বগুড়ায় ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগ দফায় দফায় সংঘর্ষ

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ৩৫৫ সময় দর্শন

বগুড়ার শেরপুরে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগে মধ্যে দফায় দফায় হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ ছাত্রলীগ নেতা-কর্মী আহত হয়েছেন।

এ ঘটনায় মঙ্গলবার (১জুন) দুপুরে শেরপুর থানায় একটি মামলা হয়েছে।

আহতরা হলেন- পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৌরভ আহম্মেদ সুমন, স্বেচ্ছাসেবকলীগ নেতা মানিক সেখ, তার ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারী ফেরদৌস জামান বাবু, মোহাম্মদ রনিসহ ছয়জন।

অপরদিকে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর বদরুল ইসলাম পোদ্দার ববির ছেলে আবির আহম্মেদ বনি, খালিদ হাসান, হৃদয় হাসানসহ চারজন আহত হয়েছেন।

আহতদের মধ্যে ফেরদৌস জামান বাবু ও আবির আহম্মেদ বনি বগুড়ায় চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, হামলা-ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ উভয়পক্ষকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

‘ঘটনাস্থল থেকে তিনটি ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে। এ ঘটনায় মানিক সেখের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে।’

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu