1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনা, টারজান অভিনেতাসহ নিহত ৭

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ৩১ মে, ২০২১
  • ১৮১ সময় দর্শন

বিমান দুর্ঘটনায় জনপ্রিয় টিভি সিরিজ টারজানের অভিনেতা জো লারা ও তার স্ত্রীসহ সাতজন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (২৯ মে) বেলা ১১টায় যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের নাশভিলে শহরের একটি লেকে এই দুর্ঘটনা ঘটে।

উদ্ধারকারী গ্রুপ রাদারফোর্ড কাউন্টি ফায়ার অ্যান্ড রেসকিউ (আরসিএফআর) ফেসবুকে জানায়, ছোট বাণিজ্যিক জেট বিমানটি টেনেসির স্মায়ারনা বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়। এরপর বিমানটি নাশভিলের ১৯ কিলোমিটার দক্ষিণে পার্সি প্রাইস্ট লেকে গিয়ে পড়ে।

বিমানটিতে সাতজন আরোহী ছিলেন। আরসিএফআর’র কমান্ডার ক্যাপ্টেন জশুয়া স্যান্ডার্স জানান, ‘আমরা এই মুহূর্তে কাউকে জীবন্ত উদ্ধারের আশা করছি না। এ কারণে যতটা সম্ভব ধ্বংসাবেশ উদ্ধারের চেষ্টা করছি।’

উদ্ধার অভিযানে তারা মরদেহসহ বিভিন্ন উপাদান খুঁজে পেয়েছে আরসিএফআর। সোমবার (৩১ মে) সকালে উদ্ধারকাজ শেষ হলে আধা কিলোমিটারব্যাপী ধ্বংসাবশেষ পড়ে ছিল বলে জানায় তারা।

দুর্ঘটনায় নিহত জো লারা ১৯৮৯ সালের টিভি সিনেমা ‘টারজান ম্যানহাটনে’ অভিনয় করেন। এরপর তিনি টিভি সিরিজ ‘টারজান : দ্য এপিক অ্যাডভেঞ্চার্স’ এ অভিনয় করেন। ১৯৯৬ থেকে ১৯৯৭ সালে এটি প্রচারিত হয়।

তার স্ত্রী গুয়েন শামব্লিন লারা ওয়েট ডাউন মিনিস্টার্স নামে একটি ক্রিস্টিয়ান ওজন কমানো গ্রুপের নেতা ছিলেন। ২০১৮ সালে শামব্লিনকে বিয়ে করেন জো লারা।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu