1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

সুচিকিৎসায় খালেদা জিয়ার জ্বর নিয়ন্ত্রণে

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ৩০ মে, ২০২১
  • ৩৭০ সময় দর্শন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, চিকিৎসকদের একান্ত চেষ্টায় দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জ্বর নিয়ন্ত্রণে এসেছে।

রোববার (৩০ মে) সকালে বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শেরে বাংলা নগরে জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম বলেন, বেগম খালেদা জিয়া আবার জ্বরে আক্রান্ত হয়েছিলেন। আমাদের চিকিৎসকদের ধন্যবাদ জানাতে চাই। কারণ তারা অত্যন্ত পরিশ্রম করে চিকিৎসা করছেন। তাদের সুচিকিৎসার কারণে তার জ্বরটা নিয়ন্ত্রণে এসে গেছে।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য কোনও সুযোগ দেওয়া হচ্ছে না অভিযোগ করে ফখরুল ইসলাম বলেন, বার বার করে তার এডভান্স ট্রিটমেন্ট ও এডভান্স হসপিটালে চিকিৎসার ব্যবস্থা করার জন্য বলা হয়েছে কিন্তু সরকার প্রতিহিংসামূলক রাজনৈতিক কারণে তাকে সেই সুযোগ থেকে বঞ্চিত করছে।

এর আগে দলের স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে বিএনপির রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ফখরুল।

উল্লেখ্য, গত ১০ এপ্রিল করোনা ভাইরাসে আক্রান্ত হন খালেদা জিয়া। ২৭ এপ্রিল তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য। ওই দিনই তাকে ভর্তি করা হয়। ৩ এপ্রিল শ্বাসকষ্ট অনুভব করায় তাকে করোনারি কেয়ার ইউনিটে নেওয়া হয়। এক মাসেরও বেশি সময় তিনি সেখানে চিকিৎসাধীন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu