1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

‘সিরিয়াকে শক্তিশালী করতে সব রকম সহযোগিতা দেবে ইরান’

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ৩০ মে, ২০২১
  • ২০০ সময় দর্শন

ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মাদ হোসেইন বাকেরি বলেছেন, সিরিয়ার প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করতে সব রকম সহযোগিতা দিতে নিজের প্রস্তুতি ঘোষণা করেছে ইরান। সিরিয়ার প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায় বাশার আসাদের কাছে পাঠানো এক অভিনন্দন বার্তায় এ প্রস্তুতির ঘোষণা করেন তিনি।

গতকাল শনিবার আসাদকে পাঠানো এক বার্তায় বলেন, সিরিয়ার পুনর্গঠন এবং সন্ত্রাস বিরোধী যুদ্ধে ক্ষতিগ্রস্ত অন্যান্য খাতে দুর্দশা কাটিয়ে উঠতেও দামেস্কের পাশে থাকবে তেহরান।

সিরিয়া ও ইরানের সশস্ত্র বাহিনীর মধ্যে ‘কৌশলগত ও বন্ধুত্বপূর্ণ’ সহযোগিতা অব্যাহত থাকবে বলেও সিরিয়ার প্রেসিডেন্টকে আশ্বাস দেন জেনারেল বাকেরি।

এর আগে সিরিয়ায় সফলভাবে প্রেসিডেন্ট নির্বাচন সম্পন্ন হওয়ায় দেশটির জনগণ ও প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে অভিনন্দন জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার এক বিবৃতিতে ওই মন্ত্রণালয় বলেছে, সফলভাবে নির্বাচন অনুষ্ঠান ও তাতে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সিরিয়ায় শান্তি, স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠা এবং দেশটির পুনর্গঠন ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

বুধবার অনুষ্ঠিত সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বাশার আল-আসাদ ৯৫.১ শতাংশ ভোট পেয়ে পুনর্নির্বাচিত হন। তিনি এক কোটি ৩৫ লাখ ৪০ হাজার ৩৬০ ভোট পেয়ে টানা চতুর্থবারের মতো সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন। সূত্র: পার্সটুডে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu