1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ভিয়েতনামে ‘হাইব্রিড’ কোভিড শনাক্ত

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ৩০ মে, ২০২১
  • ২০৪ সময় দর্শন

‘হাইব্রিড’ কোভিড নামে ভিয়েতনামে নতুন এক ধরনের কোভিড শনাক্ত হয়েছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী নগুয়েন থানহ লং গতকাল করোনার এই মিউটেশনকে ‘খুবই বিপজ্জনক’ হিসেবে বর্ণনা করেছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি-এর এক প্রতিবেদন থেকে এ খবর জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, করোনার নতুন এই ধরনটি মূলত ভারত এবং যুক্তরাজ্যের ধরনের সংমিশ্রণ। করোনার নতুন এই ধরনটি আগের সবগুলোর চেয়ে বেশি বিপজ্জনক এবং এটি দ্রুত বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে।

ভিয়েতনামের স্বাস্থ্যমন্ত্রী নগুয়েন বলেন, আগে শনাক্ত হওয়া করোনার সংস্করণগুলোর চেয়ে নতুন এই হাইব্রিড ধরন বেশি সংক্রামক, বিশেষ করে বাতাসে।

ভিয়েতনামে নতুন শনাক্ত হওয়া রোগীদের মধ্যে পরীক্ষা চালিয়ে করোনার এ ধরন পাওয়া গেছে বলে জানান নগুয়েন। তিনি বলেন, নতুন শনাক্ত ধরনের জেনেটিক কোড শিগগির প্রকাশ করা হবে।

বিশেষজ্ঞরা বলছেন, ভারতে শনাক্ত করোনার নতুন ধরনটি ‘বি.১.৬১৭.২’ নামে পরিচিত। গত অক্টোবর মাসে এ ধরন শনাক্ত হয়। আর যুক্তরাজ্যে শনাক্ত করোনার নতুন ধরনটি ‘বি.১.১.৭’ নামে পরিচিত। যুক্তরাজ্যের চেয়ে করোনার ভারতীয় ধরনটি বেশি সংক্রামক।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu