1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্তের পর রামেকে বাড়লো মৃতের সংখ্যা

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ৩০ মে, ২০২১
  • ৩৯৩ সময় দর্শন

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। গেল কয়েক দিনের মধ্যে এটিই সর্বোচ্চ।

গতকাল শনিবার থেকে আজ রোববার সকাল পর্যন্ত গেল ২৪ ঘণ্টায় হাসপাতালের বিশেষ করোনা ওয়ার্ড ও আইসিইউতে মারা যান এই ১২ জন। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী এ খবর নিশ্চিত করেছেন।

ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় যে ১২ জন মারা গেছেন তাদের মধ্যে ৮ জন রোগীর করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। আর বাকি চারজনের করোনা উপসর্গ ছিলো। তবে ওই ৪ জনেরও নমুনা সংগ্রহ করা হয়েছে।

মৃত এই ১২ জনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জেই রয়েছেন ৭ জন, বাকি ৫ জন অন্য জেলার।

গত ছয় দিনে এ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছে মোট ৫১ জন। যার মধ্যে শনাক্ত রোগী মারা গেছে ২৩ জন। বাকিদের করোনা উপসর্গ ছিলো।

হাসপাতাল পরিচালক আরও জানান, রোববার পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিট ও আইসিইউতে ২০৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। যার মধ্যে করোনা পজিটিভ রোগী ৭৫ জন। এদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ৯৩ জন, রাজশাহীর ৮৪ জন, নাটোরের ১০ জন, নওগাঁর ৭ জন, পাবনার ৩ জন ও কুষ্টিয়ার ৩ জন। এদের মধ্যে হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে ভর্তি রয়েছেন মোট ১৫ জন করোনা রোগী।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu