1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

আওয়ামী লীগ সুপরিকল্পিতভাবে উদার রাজনীতি বন্ধ করে দিচ্ছে: ফখরুল

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ৩০ মে, ২০২১
  • ৩২৯ সময় দর্শন

আওয়ামী লীগ অত্যন্ত সুপরিকল্পিত ভাবে এদেশের উদার রাজনৈতিক ব্যবস্থাকে বন্ধ করে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, আওয়ামী লীগ এই দেশকে নির্মাণের জন্য কখনোই কোন শুভ কাজ করেনি। এদেশের জন্য তারা কোনো ভালো কাজ করেনি। শুধুমাত্র ধ্বংসই করেছে। তারাই আজকে সাম্প্রদায়িকতা উগ্রবাদের জন্ম দিচ্ছে

বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রোববার (৩০ মে) সকাল সাড়ে ৯টায় শেরে বাংলা নগরে জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের মির্জা ফখরুল এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন ক্ষণজন্মা নেতা। জাতির সবচেয়ে সঙ্কট মুহূর্তে তিনি সামনে এসে দাঁড়িয়েছেন এবং নেতৃত্ব দিয়েছেন।

তিনি বলেন, ১৯৭১ সালে তিনি সমগ্র জাতিকে যুদ্ধের জন্য ঝাঁপিয়ে পড়তে বলেছিলেন এবং নিজে রণাঙ্গনে যুদ্ধ করে ছিলেন। এই এর মধ্য দিয়ে তারা দেশ স্বাধীন করেছিলেন।

মির্জা ফখরুল বলেন, ১৯৭৫ সালে একদলীয় শাসনব্যবস্থা থেকে তিনি জাতিকে মুক্ত করেছেন। জাতিকে তিনি বহুদলীয় গণতন্ত্র উপহার দিয়ে ছিলেন। জাতির মধ্যে নতুন আশার সঞ্চার করেছিলেন। একটি বিভক্ত জাতিকে তিনি একত্রিত করেছিলেন। নতুন বিপ্লব শুরু করেছিলেন একটি সমৃদ্ধ বাংলাদেশের জন্য।

তিনি বলেন, মাত্র সাড়ে তিন বছরে গোটা জাতিকে সমগ্র বাংলাদেশকে একটি সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করেছিলেন। আমরা আজকের এই দিনে তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি।

ফখরুল বলেন, দুর্ভাগ্য আমাদের এই জাতি যে আশা-আকাঙ্ক্ষা নিয়ে লড়াই করে ছিলো। আওয়ামী লীগ সুপরিকল্পিত ভাবে সেই উদার গণতান্ত্রিক যে রাষ্ট্রব্যবস্থা তাকে ধ্বংস করে দিয়ে আবারও একদলীয় শাসন ব্যবস্থা ছদ্মবেশে প্রতিষ্ঠা করতে যাচ্ছে।

গোটা জাতিকে আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, আসুন ১৯৭১ সালে যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা লড়াই করে ছিলাম, সেই আকাঙ্ক্ষাকে প্রতিষ্ঠা করার জন্য আজকে আবার লড়াই শুরু করি, সংগ্রাম শুরু করি।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়, ইকবাল হাসান মাহমুদ টুকু ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। এছাড়া বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu