1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

জমি চাষের সময় মাটির নিচ থেকে বেরিয়ে এলো হীরা

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ২৯ মে, ২০২১
  • ৩৪৩ সময় দর্শন

ভারতের অন্ধ্রপ্রদেশে জমি চাষ করছিলেন এক কৃষক। এমন সময় আশ্চর্যজনক এক ঘটনা ঘটেছে। ঘটনাটি হলো জমি চাষ করার সময় হঠাৎ মাটির নিচ থেকে উঠে এলো ৩০ ক্যারেটের একটি হীরার টুকরা। যা ১ কোটি ২০ লাখ টাকায় বিক্রি করেছেন ওই কৃষক।

অন্ধ্রপ্রদেশের কুর্নুলের চিন্না জোনাগিরি এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ভারতের প্রভাবশালী দৈনিক আনন্দবাজার পত্রিকা।

সংবাদমাধ্যমটি জানায়, ঘটনাটি ইন্টারনেট ও সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়তেই পুলিশ ব্যাপারটি নিয়ে তদন্ত করতে শুরু করে। হীরা পাওয়ার খবরটি নিশ্চিত করে কুর্নুলের পুলিশ সুপার জানান বলেন, বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ওই এলাকায় মূল্যবান খনিজ পদার্থ পাওয়া খুব একটা নতুন নয়। জুন থেকে নভেম্বরের মধ্যে এই এলাকায় কুর্নুলে জেলার বহু মানুষ জড়ো হন মূল্যবান খনিজের খোঁজে। বর্ষার কারণে মাটির উপরের স্তর ধুয়ে যাওয়ার পরই খোঁজে নামেন স্থানীয় লোকজন।

আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনটিতে আরও বলা হয়, তবে এবারই প্রথম নয়, এর ২০১৯ একজন কৃষক এক টুকরা হীরা পেয়েছিলেন। যার দাম ছিল ৬০ লক্ষ টাকা। ২০২০ সালেও ওই এলাকায় জমি থেকে মূল্যবান বিভিন্ন ধাতু পেয়েছিলেন গ্রামবাসী।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu