1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

মৃত ভেবে সৎকার, এক সপ্তাহ পর বাসায় ফিরলেন

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ২৮ মে, ২০২১
  • ৩৬০ সময় দর্শন

ভারতের রাজস্থানের রাজসামান্দ এলাকায় স্বজনরা ভেবেছিলেন মারা গেছেন। হাসপাতাল কর্তৃপক্ষও পরিবারের কাছে সেই পরিচয়েই লাশ হস্তান্তর করে। তবে সৎকারের এক সপ্তাহ পর বাসায় ফিরেন ওমকার লাল গদুলিয়া নামে এক ব্যাক্তি। এতে সবাই চমকে উঠেন। খবর এনডিটিভির।

বৃহস্পতিবার (২৭ মে) রাজস্থানের রাজসামান্দে আর কে সরকারি হাসপাতালে মারা যাওয়া একজনের লাশ নিয়ে এমন কাণ্ড ঘটেছে। ৪০ বছর বয়সী ওমকার লাল গদুলিয়ার বলে যে মরদেহটি পরিবারকে হস্তান্তর করা হয়, সেটি ছিল আসলে ছিলো গোবর্ধন প্রজাপত নামে আরেকজন ব্যক্তির। দুজনেই চিকিৎসাধীন ছিলেন ওই হাসপাতালে।

পুলিশ জানায়, গদুলিয়া মদ্যপানে আসক্ত ছিলেন। গত ১১ মে পরিবারকে না জানিয়ে ঘর থেকে বের হয়ে যান। পরবর্তীতে লিভারজনিত রোগে হাসপাতালে ভর্তি হন। অন্যদিকে তার পরিবার লকডাউনে ঘরে অবস্থান করছিলেন। একইদিন গোবর্ধন প্রজাপত নামে আরেক ব্যক্তিও ভর্তি হন হাসপাতালে। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

স্থানীয় পুলিশ কর্মকর্তা যোগেন্দ্র ভায়াস বলেন, মর্গে তিন দিন ধরে অজ্ঞাত পরিচয় একটি মরদেহ পড়ে আছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের চিঠি দিয়ে জানায়। তখন তারা ওই ব্যক্তিকে শনাক্ত করতে তার ছবি ছড়িয়ে দেন। পরে পরিবার এসে হাতে দাগ দেখে ভুল করে গোবর্ধনকেই গদুলিয়া হিসেবে শনাক্ত করে।

গত ১৫ মে ওই মরদেহের শেষকৃত্য সম্পন্ন করে গদুলিয়ার পরিবার। এক সপ্তাহ পর ২৩ মে গদুলিয়া ঘরে ফিরে আসলে তাজ্জব বনে যান সবাই। পরবর্তীতে পুলিশের অনুসন্ধানে বেরিয়ে আসে, দাহ করা মরদেহটি হচ্ছে গোবর্ধনের।

এখানে পুলিশের কোনো ভুল নেই। কারণ হাসপাতাল কর্তৃপক্ষ মরদেহটি অজ্ঞাতনামা হিসেবে ঘোষণা করেছিল বলে জানান পুলিশ কর্মকর্তা ভায়াস।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu