1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে জয়সুরিয়ার টুইট

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১
  • ২০৭ সময় দর্শন

শেষ ওয়ানডে জিতে লঙ্কানদের হোয়াইটওয়াশ করার স্বপ্নে বিভোর টাইগাররা। তবে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ জিতুক এটা কিছুতেই চান না শ্রীলঙ্কান ক্রিকেট ইতিহাসের অন্যতম বড় তারকা সনৎ জয়সুরিয়া।

ইতিহাসে প্রথমবার তামিমদের কাছে সিরিজ হারে মাথা হেঁট করে দিয়েছে শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার ও সমর্থেকদের। এই অবস্থায় নিয়মরক্ষার শেষ ম্যাচটি জিতে শ্রীলঙ্কাকে হৃত সম্মান কিছুটা হলেও পুনরুদ্ধারের ডাক দিয়েছেন দেশটির সাবেক অধিনায়ক জয়সুরিয়া।

সোশ্যাল মিডিয়ায় তিনি স্পষ্ট জানালেন যে, বাংলাদেশের কাছে প্রথম সিরিজ হার মেনে নেওয়া তাঁর পক্ষে কঠিন। জয়সূরিয়া এটাও বোঝেন যে, বাংলাদেশের হাতে হোয়াইটওয়াশ হতে হলে লজ্জার শেষ থাকবে না। তাই তিনি ক্রিকেটারদের উদ্বুদ্ধ করার চেষ্টা করেন।

জয়সুরিয়া টুইট করেন, ‘একজন সাবেক প্লেয়ার ও ক্যাপ্টেন হওয়ার সুবাদে বাংলাদেশের কাছে প্রথম সিরিজ হার মেনে নেওয়া আমার পক্ষে কঠিন। জাতীর সম্মান ঝুঁকিতে রয়েছে ছেলেরা, শেয ম্যাচ লড়াই চালাও।’

এখন দেখার যে, শেষ ম্যাচে জয় তুলে নিয়ে হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে পারে কিনা শ্রীলঙ্কা।

লঙ্কানদের প্রথমবার সিরিজে হারানোর পাশপাশি ওয়ানডে সুপার লিগে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে তামিম ইকবালের দল। তবে কাজ এখনও শেষ হয়নি। শেষ ম্যাচে জিতে সুযোগ আছে পয়েন্ট ব্যবধান বাড়িয়ে নেওয়ার। সঙ্গে দেশের মাটিতে টানা তিনটি সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করারও।

আগামী শুক্রবার (২৮ মে) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ওয়ানডেতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu