1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

মাদারীপুরের শিবচরে কুপিয়ে টাকা ছিনতাই

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১
  • ৩৯৮ সময় দর্শন

মাদারীপুরের শিবচর উপজেলার মোড়লকান্দি গ্রামের রতন বেপারী (৪৫) নামে একটি ব্যক্তিকে কুপিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত রতনকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত তিনটার দিকে।

স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে শিবচরের মোড়লকান্দি গ্রামের সুরুজ বেপারীর ছেলে রতন বেপারীকে পানি খাওয়ার কথা বলে ডেকে তুলে ৩/৪জন অজ্ঞাতনামা লোক। পরে একজনে পানি খাওয়ার সময় অন্য একজন ঘরে ঢুকে মানিব্যাগ নিয়ে দৌড়ে পালিয়ে যায়।

এসময় রতন তাদের একজনকে জাপটে ধরলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।

পরে পরিবারের সদস্যারা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ঘটনাস্থল থেকে একটি পুরানো মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।

এ ব্যপারে আহত রতন বেপারী বলেন, আমার প্রায় ৬৫ হাজার টাকা নিয়ে গেছে। আমাকে জখম করেছে। আমি এর বিচার চাই।

শিবচর থানার ওসি মিরাজ হোসেন বলেন, এব্যপারে মামলা প্রক্রিয়াধীন; ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu