1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

নরসিংদীতে ৬০ লিটার দেশীয় মদসহ গ্রেপ্তার ৪

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ২৬ মে, ২০২১
  • ৩৭৩ সময় দর্শন

নরসিংদীতে ৬০ লিটার দেশীয় তৈরি (বাংলা মদ) চোলাই মদসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। মঙ্গলবার (২৫ মে) রাতে শহরের বাজির মোড় এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, হুমায়ুন কবির (৫০), সাকিব (২০), গোবিন্ধ দাস (২২), ও তপন দাশ (৪২)।

বুধবার দুপুরে র‌্যাবের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ নরসিংদীর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে নরসিংদী পৌর এলাকা থেকে দেশীয় তৈরী বাংলা মদসহ চারজন ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছে থাকা ৪টি জারিকেনে ভর্তি দেশীয় তৈরি ৬০ লিটার বাংলা মদ (চোলাই মদ) ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী এবং বিভিন্ন কৌশলে দীর্ঘদিন যাবত নরসিংদী শহরের বিভিন্ন এলাকায় দেশীয় তৈরি বাংলা মদ (চোলাই মদ) ক্রয়-বিক্রয় করতো বলেও জানানো হয় র‍্যাবের পক্ষ থেকে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রমের পাশাপাশি মাদক বিরোধী কার্যক্রম অব্যহত থাকবে বলেও জানান র‍্যাব-১১ ননরসিংদীর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শাহ জালাল।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu