1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

তিনবিঘা করিডরে ‘মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ নির্মাণে বিএসএফের বাধা’ পতাকা বৈঠকেও হলোনা সমাধান

লালমনিরহাট প্রতিনিধি।
  • আপডেটের সময় : বুধবার, ২৬ মে, ২০২১
  • ২০০ সময় দর্শন

লালমনিরহাটের পাটগ্রামের আলোচিত তিনবিঘা করিডরের পাশে ‘বীর মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ নির্মাণ কাজে বাঁধা দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার (২৫ মে) বিকেলে তিনবিঘা করিডরে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও এর কোনো সমাধান হয়নি।

স্থানীয় সরকার প্রকৌশলী অধিদফতর (এলজিইডি) সূত্রে জানা যায়, দেশের অন্যান্য এলাকার মতো লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার তিনবিঘা করিডরের পাশে ‘মুক্তিযোদ্ধা স্মৃতি জাদুঘর নির্মাণের স্থান নির্ধারণ করা হয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ প্রকল্পের আওতায় এসব কাজ বাস্তবায়ন করছে এলজিইডি।

তিনবিঘা করিডরের জাদুঘর নির্মাণে ৩৩ লাখ ২৫ হাজার টাকা ব্যয় ধরা হয়। ২৩ মে নির্ধারিত স্থানের পাশে ইট ও বালু এনে রাখা হয়। তবে ওইদিনই বিএসএফ নির্মান কাজ বন্ধ রাখার আহ্বান জানায় বিজিবির কাছে। জটিলতা নিরসনে মঙ্গলবার করিডর অংশে বিজিবি- বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। তবে সেখানে সেই সমস্যার কোন সমাধান হয়নি।

এ বিষয়ে ৫১ বিজিবির পাটগ্রাম পানবাড়ি কোম্পানি কমান্ডার নজরুল ইসলাম জানান, জাদুঘরের জন্য নির্ধারিত স্থানটি সীমান্তের ১৫০ গজের মধ্যে দাবি করেছে বিজিবি। ফলে নির্মাণ কাজের জন্য নিয়ে আসা ইট ও বালু সরিয়ে নিতে বলা হয়েছে বিএসএফের পক্ষ থেকে। উভয় বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu