1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ইসরাইলি নেতারা যুদ্ধাপরাধী: ইরান

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ২৬ মে, ২০২১
  • ৩৩৯ সময় দর্শন

জাতিসংঘে নিযুক্ত ইরানের প্রতিনিধি মাজিদ তাখতে রাভানচি বলেছেন, গাজায় যুদ্ধাপরাধ করেছে ইসরাইল, এই অপরাধের বিচার করতে হবে। তিনি মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বেসামরিক মানুষের জীবনরক্ষা বিষয়ক এক বৈঠকে এ কথা বলেন।

রাভানচি আরও বলেছেন, ইসরাইল গাজায় যা করেছে তা স্পষ্টভাবে জাতিগত শুদ্ধি অভিযান। এটা অবশ্যই যুদ্ধাপরাধ  ও মানবতার বিরুদ্ধে অপরাধ।

ইরানের প্রতিনিধি আরও বলেন, ইসরাইলের প্রতি আমেরিকার নির্লজ্জ সমর্থনের কারণে এবারও জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গাজায় আগ্রাসনের বিরুদ্ধে একটি বিবৃতি পর্যন্ত প্রকাশ করতে পারেনি।

এ সময় তিনি ইয়েমেনে বেসামরিক মানুষ হত্যার নিন্দা জানিয়ে বলেন, ইয়েমেনেও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বেসামরিক মানুষ হত্যা করছে আগ্রাসী বাহিনী। এ ধরণের অপরাধ অবিলম্বে বন্ধ হতে হবে।

বেসামরিক মানুষদের জীবন বাঁচানোর ক্ষেত্রে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষ্ক্রিয় ভূমিকার সমালোচনা করে রাভানচি বলেন, নীরব দর্শকের ভূমিকায় অবতীর্ণ হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu