1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

‘আল আকসা অবমাননাকারীদের কিছুতেই সহ্য করা হবে না’

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ২৬ মে, ২০২১
  • ২২০ সময় দর্শন

ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত অধিকার ধ্বংস করার যেকোনো মার্কিন ও ইসরাইলি ষড়যন্ত্রের বিরুদ্ধে শক্তি প্রতিরোধ গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করে করেছে, ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলন।

মঙ্গলবার গাজায় জিহাদ আন্দোলনের মুখপাত্র তারিক সালামি বলেন, ইসরাইল যদি বায়তুল মুকাদ্দাস ও আল-আকসা মসজিদের বিরুদ্ধে আবার আগ্রাসন চালায় তাহলে গাজার প্রতিরোধ যোদ্ধারা আবার তার জবাব দেবে।

সালামি বলেন, প্রতিরোধ যোদ্ধারা কুদস ও মসজিদুল আকসা রক্ষায় এগিয়ে এসে প্রমাণ করেছে, আল-আকসা মসজিদ তাদের রেডলাইন এবং এই মসজিদের অবমাননা কিছুতেই সহ্য করা হবে না।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের চলমান ইসরাইল সফরের প্রতি ইঙ্গিত করে ইসলামি জিহাদের মুখপাত্র বলেন, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে নয়া ষড়যন্ত্র আঁটতে এই সফর অনুষ্ঠিত হচ্ছে। তিনি বলেন, গাজার প্রতিরোধ আন্দোলনগুলো এমন কাজ করেছে যে, মার্কিন মন্ত্রী তেল আবিবে ছুটে আসতে বাধ্য হয়েছে। ইহুদিবাদী শত্রু এখন তার সমস্যা আমেরিকায় রপ্তানি করার চেষ্টায় রত হয়েছে।

আল-আকসা মসজিদের ওপর ইসরাইলি সেনাদের আগ্রাসনের জবাবে গাজার প্রতিরোধ যোদ্ধারা ইসরাইল অভিমুখে রকেটবর্ষণ শুরু করলে সাম্প্রতিক গাজা যুদ্ধের সূচনা হয়। গত ২১ মে উভয়পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হলে ১২দিনব্যাপী ওই যুদ্ধের অবসান হয়। কিন্তু এরপর ইসরাইলি সেনারা আবার আল-আকসা মসজিদের মুসল্লিদের ওপর হামলা শুরু করেছে। এর জবাবে ফিলিস্তিনি যোদ্ধারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যারা যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করেছেন তারা ইসরাইলকে মসজিদুল আকসার অবমাননা বন্ধ করতে বাধ্য করতে না পারলে প্রতিরোধ যোদ্ধারা আবার প্রতিক্রিয়া দেখাবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu