1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ইয়াসের প্রভাবে ব্যাপক জলোচ্ছ্বাস, ভাসছে পশ্চিমবঙ্গের দিঘা

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ২৬ মে, ২০২১
  • ১৯০ সময় দর্শন

ভারতের স্থলভাগে আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াস। স্থানীয় সময় বুধবার সকাল ৯টা ১৫ মিনিটের দিকে ভারতের আবহাওয়া অধিদপ্তর তাদের বুলেটিনে জানায়, উড়িষ্যার বালেশ্বরের দক্ষিণে ইয়াস আঘাত হানতে শুরু করেছে।

এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের কেন্দ্রের গতিবেগ ঘণ্টায় ১৩০ থেকে ১৪০ কিলোমিটার, সর্বোচ্চ ১৫৫ কিলোমিটার।। যা চলতে পারে আড়াই থেকে ৩ ঘণ্টা বলেই জানিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর।

এদিকে, ইয়াসের প্রভাবে জলোচ্ছ্বাসে ভাসছে পশ্চিমবঙ্গের দিঘা শহর। বুধবার সকালে জলমগ্ন দিঘার একাধিক এলাকা। পানি ঢুকতে শুরু করেছে মূল রাস্তায়। আতঙ্কে বাড়ি ছাড়ছেন অনেক বাসিন্দা।

মঙ্গলবার রাত থেকেই দিঘায় শুরু হয়েছিল বৃষ্টি। সমুদ্রে ঢেউয়ের উচ্চতাও বাড়ছিল। সময় যত এগিয়েছে তত বৃষ্টির তীব্রতা বেড়েছে। সেই সঙ্গে দিঘা ও নিউ দিঘায় গার্ডরেল ছাপিয়ে পানি ঢুকতে শুরু করে। ফলে বুধবার সকালেই জলমগ্ন মূল শহর। এমনকি জলমগ্ন দিঘা থানাও।

অনেক আগে থেকেই দিঘার উপকূলীয় এলাকার বাসিন্দাদের সরিয়ে নিয়েছে প্রশাসন। কিন্তু শহরের বাসিন্দারা বাড়িতেই ছিলেন। যদিও দিঘায় ভেতরে পানি ঢুকতে শুরু করায় অনেকেই আতঙ্কে বাড়ি ছেড়ে একটি শিবিরে আশ্রয় নিয়েছেন। পানি ঢুকেছে সৈকত শহরের অনেক হোটেলেও। পরিস্থিতি মোকাবিলায় নামানো হয়েছে সেনাবাহিনী।

পশ্চিমবঙ্গের নয়টি জেলায় বন্যার সতর্কতা জারি করা হয়েছে। বিভিন্ন নদীর পানি ফুলতে শুরু করেছে। বন্ধ করা হয়েছে বিমান চলাচল। সূত্র: আনন্দবাজার।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu