1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

পাসপোর্ট থেকে ইসরাইলের নাম বাদ পড়ায় হতাশ ফিলিস্তিনের রাষ্ট্রদূত

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৫ মে, ২০২১
  • ১৭৬ সময় দর্শন

বাংলাদেশের পাসপোর্টে আগে লেখা ছিলো শুধু মাত্র ইসরাইল ছাড়া এই পাসপোর্ট ব্যবহার করে বিশ্বের সব দেশেই ভ্রমণ করা যাবে। কিন্তু সম্প্রতি বাংলাদেশের ই-পাসপোর্ট থেকে ইসরাইলের নাম বাদ দেয়া হয়েছে। আর ইসরাইলের নাম বাদ দেয়ায় হতাশা প্রকাশ করেছেন ঢাকায় ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান। তিনি আশা করেন, বাংলাদেশ তার নাগরিকদের পাসপোর্ট আগের অবস্থায় ফিরিয়ে নেবে।

গতকাল সোমবার গণমাধ্যমে ফিলিস্তিনের রাষ্ট্রদূত একথা বলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানা যায়, মাস ছয়েক আগে বাংলাদেশ সরকার ই-পাসপোর্ট থেকে ইসরাইলের নাম বাদ দেয়। যদিও সরকার বলছে, বাংলাদেশের নাগরিকদের ইসরাইল ভ্রমণে নিষেধাজ্ঞা বহাল রয়েছে। এই পরিবর্তন করা হয়েছে পাসপোর্টের আন্তর্জাতিক মানের স্বার্থে।

ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসুফ রামাদান জানান, তিনি অ্যাম্বাসেডর অ্যাট লার্জের কাছে নিজের অবস্থান তুলে ধরেছেন। এ সময় অ্যাম্বাসেডর অ্যাট লার্জ ফিলিস্তিনি রাষ্ট্রদূতকে আবারও আশ্বস্ত করেন যে বাংলাদেশের মধ্যপ্রাচ্য নীতিতে কোনো পরিবর্তন আসেনি। ফিলিস্তিনি জনগণের প্রতি বাংলাদেশের সমর্থন অটুট আছে এবং থাকবে।

ফিলিস্তিনের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের পাসপোর্টে পরিবর্তনের প্রসঙ্গটি এমন এক সময়ে এল, যখন গাজা ও এর আশপাশের এলাকায় নৃশংসতা অব্যাহত রয়েছে। এটা হওয়া উচিত ছিল না। কারণ, ইসরাইলি দখলদার বাহিনীর হাতে লেগে থাকা ফিলিস্তিনি শিশুদের রক্ত এখনো শুকায়নি। তিনি বলেন, বাংলাদেশের পাসপোর্টের এই পরিবর্তন তো ইসরাইলের জন্য উপহার। খুশি হয়েই তো ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় টুইট করেছে। এই সিদ্ধান্তে ভুল বার্তা গেছে।

বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। বাংলাদেশ সিদ্ধান্ত পরিবর্তন করবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রদূত। পাসপোর্টে পরিবর্তন নিয়ে বাংলাদেশ সরকার যে ব্যাখ্যা দিয়েছে, তার সঙ্গে একমত নন ফিলিস্তিনি রাষ্ট্রদূত।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu