1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

 সীতাকুণ্ডে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নিহত ২, আহত ৫

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ২২ মে, ২০২১
  • ৩৫৬ সময় দর্শন

চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে দুজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। শনিবার সকাল ৮টার দিকে সীতাকুণ্ডের শীতলপুর এলাকার সাইনবোর্ড নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন – আবদুল খালেক (৫০) ও আতিকুর রহমান (২৭)। আহত পাঁচজন হলেন – মহসিন (২৩), সজীব (৩০), আলম (৩০), নবীন (৪০) ও বাবুল (৩৫)। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শীলব্রত জানিয়েছেন, সীতাকুণ্ড উপজেলার শীতলপুর এলাকায় সকালে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ট্রাকে থাকা সাতজন আহত হন। পরে কুমিরা ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক আতিকুর রহমান ও আবদুল খালেক নামের দুজনকে মৃত ঘোষণা করেন। লাশ দুটি চমেকের মর্গে রাখা হয়েছে।

এদিকে হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিদের মধ্যে মহসিন ও আলম নামের দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu