1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বড় ধরনের সাইবার হামলার শিকার ভারতের রাষ্ট্রীয় উড়োজাহাজ এয়ার ইন্ডিয়া

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ২২ মে, ২০২১
  • ১৬৩ সময় দর্শন

ভারতের রাষ্ট্রায়ত্ত উড়োজাহাজ এয়ার ইন্ডিয়া এবার বড় ধরনের সাইবার হামলার শিকার হলো। এই উড়োজাহাজ সংস্থাটির ৪৫ লাখ যাত্রীর গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হয়েছে। যাত্রীদের ক্রেডিট কার্ড ও পাসপোর্টের গুরুত্বপূর্ণ তথ্য, ফোন নম্বর‌সহ ব্যক্তিগত অনেক তথ্যই হাতিয়ে নেয়া হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমস এই সাইবার হামলার খবর জানিয়েছে। এসংক্রান্ত একটি বিবৃতিও জারি করা হয়েছে এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে। বিবৃতিতে বলা হয়েছে, ‘২০১১ সালের ২৬ আগস্ট থেকে চলতি বছরের ৩ ফেব্রুয়ারির মধ্যে সংস্থার কাছে যত তথ্য নথিভুক্ত হয়েছিল, তা সবই হাতানো হয়েছে। যাত্রীদের নাম, জন্ম তারিখ, মোবাইল নম্বর, পাসপোর্ট, টিকেট এবং ক্রেডিট কার্ডের তথ্য চুরি গেছে।’

ধারণা করা করা হচ্ছে, প্রায় ৪৫ লাখ যাত্রীর ব্যক্তিগত তথ্য এখন হ্যাকারদের হাতে। তবে এয়ার ইন্ডিয়ার বক্তব্য, তথ্য চুরি যাওয়ার পরও তাদের সিস্টেমে অস্বাভাবিক কিছু ঘটেনি। যা কিছুটা স্বস্তির বলেই মনে করছে সংস্থাটি।

তবে, নিঃসন্দেহে এই ঘটনায় উড়োজাহাজের যাত্রীদের তথ্যের সুরক্ষা অনিশ্চিত হয়ে পড়ল। স্বাভাবিকভাবেই লাখ লাখ যাত্রীর কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে। যাদের তথ্য চুরি হয়েছে, তাদের মেসেজ করে জানিয়েছে এয়ার ইন্ডিয়া। সংস্থাটি আরও জানিয়েছে, তথ্য চুরি যাওয়ার পর যা যা পদক্ষেপ নেওয়া দরকার, তা নেওয়া হয়েছে। যাত্রীদেরও পাসওয়ার্ড বদলে ফেলার পরামর্শ দেওয়া হয়েছে।

সাইবার অপরাধীরা এয়ার ইন্ডিয়ার সার্ভারগুলো হ্যাক করে সংস্থাটির যাত্রী পরিষেবা ব্যবস্থায় ব্যবহৃত যাত্রীদের ক্রেডিট কার্ড, পাসপোর্টের গুরুত্বপূর্ণ তথ্য নিয়েছে। কাদের তথ্য চুরি হয়েছে, সেই সংক্রান্ত তথ্য এয়ার ইন্ডিয়া পেয়েছে গত ২৫ মার্চ থেকে ৫ এপ্রিলের মধ্যে।

তবে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, যাত্রীদের ক্রেডিট কার্ডের তথ্যের ক্ষেত্রে, সিভিভি বা সিভিসি নম্বরগুলো সংস্থার ডেটা প্রসেসরে রাখা হয় না। তাছাড়া সার্ভারের সব পাসওয়ার্ড পাল্টে ফেলা হয়েছে। এ ছাড়া সার্ভারগুলো সুরক্ষিত করার পর আর কোনো অস্বাভাবিকত্ব লক্ষ করা যায়নি। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। হ্যাক হওয়া সার্ভারগুলো সুরক্ষিত করা হয়েছে। তথ্য সুরক্ষার ব্যাপারে বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হচ্ছে। এ ছাড়া ক্রেডিট কার্ড দেওয়া ব্যাংকগুলোর সঙ্গেও যোগাযোগ করা হয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu