1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

আল আকসা মসজিদে আবারও ইসরাইলি সেনাদের হামলা

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ২২ মে, ২০২১
  • ১৭০ সময় দর্শন

ফিলিস্তিনের পবিত্র জেরুজালেম আল-কুদস শহরের আল-আকসা মসজিদে আবারো হামলা চালিয়েছে ইসরাইলি সেনারা।

গতকাল (শুক্রবার) জুমা নামাজের সময় মুসল্লিদের ওপর ইসরাইলি সেনারা এই হামলা চালায়। এতে অন্তত ৮০ জন মুসল্লি আহত হয়েছেন। মুসল্লিদের ওপর ইহুবাদী সেনারা রাবার বুলেট ছোঁড়ে এবং সাউন্ড বোমা ব্যবহার করে।

ইসরাইল এবং গাজা উপত্যকার প্রতিরোধকারী সংগঠনগুলোর মধ্যকার উত্তেজনা কমানোর জন্য যখন আন্তর্জাতিক প্রচেষ্টা চলছে তখন ইসরাইলি সেনারা এই হামলা চালালো। একে শান্তির বিপরীতে ইসরাইলি উস্কানি বলে বিবেচনা করা হচ্ছে। ইসরাইলি সেনারা হামলার সময় বহুসংখ্যক মুসল্লিকে আটক করেছে যাদের মধ্যে আহত ব্যক্তিরাও রয়েছেন।

ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের দপ্তর থেকে আল-আকসা মসজিদে হামলার কঠোর নিন্দা জানানো হয়েছে এবং এই হামলাকে অগ্রহণযোগ্য উস্কানি বলে মন্তব্য করা হয়েছে।

ফিলিস্তিন প্রেসিডেন্টের দপ্তর থেকে প্রকাশিত ওই বিবৃতিতে আল-আকসা মসজিদের মুসল্লিদের ওপর বর্বরতা বন্ধের জন্য ইসরাইলের ওপর চাপ সৃষ্টি করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়েছে। এ ঘটনায় জর্দানও ইসরাইলি বাহিনীর নিন্দা করেছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu