1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

 যাত্রীসহ নিয়ন্ত্রণ হারিয়ে ২০ ফুট নিচের খালে মাইক্রোবাস, আহত ১৪

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২০ মে, ২০২১
  • ৩৭৯ সময় দর্শন

নোয়াখালীর বেগমগঞ্জে যাত্রীবাহী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ২০ ফুট নিচের খালে ছিটকে পড়ে ১৪ যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে লক্ষ্মীপুর-নোয়াখালী সড়কের উপজেলার পেনাকাটা পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

আহতরা হলেন- খুলনার খালিশপুর থানার ওয়াসিব হাসান, দৌলতপুর থানার তুহিন খান, কাঁঠালিয়া থানার তাসলিমা আক্তার, কাশদিয়া থানার অনিক, বাগেরহাট জেলার চিতলমারী থানার শুক্কুর আলী, ফকিরহাট থানার রবিউল, গোপালগঞ্জ জেলার কাটারীপাড়া থানার তাহমিন হোসেন, চাঁদপুর জেলার আয়েশা আক্তার, পরমজাখান এলাকার তাসলিমা ও একই এলাকার ইয়াছিনসহ ১৪ জন।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ভোরে খুলনা থেকে চট্টগ্রামগামী মাইক্রোবাসটি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার পেনাকাটা পোল এলাকায় পৌঁছায়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি হঠাৎ প্রধান সড়ক থেকে অন্তত ২০ ফুট নিচে ছিটকে খালে পড়ে যায়।

এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে গিয়ে অন্তত ১৪ যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে ভর্তি করেন। তবে ঘটনার সময় যাত্রীরা সবাই ঘুমাচ্ছিলেন।

বেগমগঞ্জ মডেল থানার ওসি কামরুজ্জামান সিকদার জানান, আহত সব যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu