1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ঈদের ছুটি শেষে দুইদিনে ঢাকায় ফিরেছেন ২৩ লক্ষেরও বেশি মানুষ

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২০ মে, ২০২১
  • ৩২৭ সময় দর্শন

ঈদের ছুটি শেষে নাড়ির মায়া কাটিয়ে ঢাকায় ফিরছেন কর্মমুখী মানুষ। গত দুই দিনে ঢাকায় প্রবেশ করেছেন ২৩ লাখেরও বেশি মানুষ। আর গত ৪ দিনে ঢাকায় ৩৪ লাখেরও বেশি মানুষ প্রবেশ করেছেন বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

বুধবার (১৯ মে) মন্ত্রী ঢাকা ছেড়ে যাওয়া এবং ফেরত আসা মানুষের মোবাইল অপারেটরের তথ্যভাণ্ডার ও কলপ্রবণতা বিশ্লেষণ করে এ তথ্য জানান।

মন্ত্রী জানান, গত ১৫ মে চার লাখ ১২ হাজার ৭৬৩ জন, ১৬ মে ছয় লাখ ৬৪ হাজার ৩১৩ জন, ১৭ মে ১২ লাখ ৫ হাজার ৮৭৮ জন ও ১৮ মে ১১ লাখ ২৭ হাজার ৬৪৪ জন মোবাইল সিম ব্যবহারকারী ঢাকায় প্রবেশ করেছেন। যার মোট সংখ্যা ৩৪ লাখ ১০ হাজার ৫৯৮ জন।

এসব তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, গতকাল বুধবার (১৯ মে) ও তার আগের দিন মঙ্গলবার (১৮ মে) ঢাকায় সবচেয়ে বেশি মানুষ প্রবেশ করেছেন, যা সংখ্যায় ২৩ লাখেরও বেশি। গত ৪ মে থেকে ১৫ মে পর্যন্ত ১২ দিনে এক কোটির বেশি মানুষ ঢাকা ছেড়েছেন বলে জানা গেছে।এ প্রসঙ্গে মোস্তাফা জব্বার সংবাদমাধ্যমকে বলেন, এখানে তিনটি বিষয় জানা জরুরি। প্রথমত, আমাদের দেশে প্রচলিত নিয়ম অনুযায়ী ১৮ বছরের নিচে কেউ সিমকার্ড কিনতে পারেন না। এই হিসাবটা শুধু সিম ব্যবহারকারীদের নিয়ে করা হয়েছে। দ্বিতীয়ত, একজন ১৫টি পর্যন্ত সিম কিনতে পারেন। তৃতীয়ত, অনেকেই একাধিক সিম মোবাইলে ব্যবহার করেন।

মন্ত্রী বলেন, আমি এই হিসাবটি সংগ্রহ করেছি। আসলে কী পরিমাণ মানুষ ঢাকার বাইরে গেছেন এবং কী পরিমাণ মানুষ ফিরতে শুরু করেছেন তা জানা দরকার। লকডাউন শেষে হয়তো একটা পরিসংখ্যান তুলে ধরা হবে।

 

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu