1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

চট্টগ্রামে তুচ্ছ কারণে যুবককে ছুরিকাঘাতে হত্যা

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ১৯ মে, ২০২১
  • ১৮২ সময় দর্শন

চট্টগ্রামের কর্ণফুলীতে তুচ্ছ কারণে মো. মুরাদ (২৪) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গতকাল রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চরলক্ষ্যা বোর্ড বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. মুরাদ, কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বশর হাজীর বাড়ির মৃত আবদুর রহিমের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে ৯টার দিকে বোর্ড বাজারের একটি চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন মুরাদ। এ সময় তার সঙ্গে স্থানীয় কয়েকজন যুবকের তর্কাতর্কি হয়। একপর্যায়ে ওই যুবকেরা মুরাদের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় মুরাদকে উপজেলার সাউথ চট্টগ্রাম হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার্ড করেন। তাদের পরামর্শে সেখানে নিয়ে গেলে মুরাদকে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী সাদ্দাম হোসেন বলেন, ‘আমরা আড্ডা দিচ্ছিলাম। ওই সময় তুচ্ছ বিষয়ে তর্ক বাঁধে। এর একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন মুরাদকে ছুরিকাঘাত করে।’

কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ বলেন, দুই পক্ষের মারামারির ঘটনায় একজন নিহত হয়েছেন। মরদেহটি চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটির তদন্ত করা হচ্ছে।

 

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu