1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

করোনা: ভারতে একদিনে রেকর্ড ৪ হাজার ৫২৯ মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ১৯ মে, ২০২১
  • ৩১৪ সময় দর্শন

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও চার হাজার ৫২৯ জন। এটিই এখন পর্যন্ত দেশটিতে একদিনে সর্বোচ্চ মৃত্যু। করোনায় এ পর্যন্ত ভারতে মারা গেছেন দুই লাখ ৮৩ হাজার ২৪৮ জন।

বুধবার (১৯ মে) সকালে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

দেশটিতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছিল মঙ্গলবার। সেই সংখ্যা ছাপিয়ে গেছে আজ।

আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৬৭ হাজার ৩৩৪ জন। গতকালের তুলনায় চার হাজার বেশি। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে দুই কোটি ৫৪ লাখেরও বেশি।

একই সময়ে করোনায় প্রাণ হারিয়েছেন চার হাজার ৫২৯ জন। এ নিয়ে দেশে মোট মৃত্যু হয়েছে দুই লাখ ৮৩ হাজার ২৪৮ জনের।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সংক্রমণ সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। এরপর রয়েছে কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, উত্তর প্রদেশ, অন্ধ্রপ্রদেশ, দিল্লি, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড় ও রাজস্থান।

গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে শনাক্ত হয়েছেন ২৮ হাজার ৪৩৮ জন।

ভারতে মোট শনাক্ত দুই কোটি ৫৪ লাখ ৯৬ হাজার ৩৩০ জনের মধ্যে বর্তমানে আক্রান্ত রয়েছেন ৩২ লাখ ২৬ হাজার ৭১৯ জন।

গত ১২ মে থেকে এ নিয়ে সপ্তম বারের মতো দেশটিতে করোনায় একদিনে চার হাজারের বেশি মৃত্যু হলো।

ভারতে এখন পর্যন্ত প্রায় সাড়ে ১৮ কোটির বেশি মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu