1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ভারতে অক্সিজেনের চেয়ে ধর্মের প্রয়োজন বেশি

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ৮ মে, ২০২১
  • ৩৪৭ সময় দর্শন

বিতর্কিত মন্তব্যের কারণে গেল সপ্তাহে স্থায়ীভাবে টুইটার অ্যাকাউন্ট হারালেন কঙ্গনা রনৌত।

এরপরই করোনা পজিটিভ ফল পান হাতে! তবুও তিনি থামছেন না। বিতর্কিত মন্তব্য করেই যাচ্ছেন, শনিবার (৮ মে) করোনা পজিটিভ হওয়ার পর তার প্রতিক্রিয়া এমন, ‘এটা কিছুই না। সামান্য জ্বর।’ জানিয়েছেন ইনস্টাগ্রাম পোস্টে।

এদিকে দেশটির চলমান চরম অক্সিজেন সংকটের এই সময়ে কঙ্গনার বিস্ফোরক মন্তব্য, ‘ভারতে অক্সিজেনের চেয়ে ধর্মের প্রয়োজন বেশি’। এমন সময়ে তিনি এই মন্তব্য করলেন, যখন দেশটিতে অক্সিজেনের জন্য রীতিমতো হাহাকার চলছে। শুধু অক্সিজেনের অভাবেই বেশিরভাগ রোগী মৃত্যুবরণ করছে সেখানে।

ভারতীয় একটি সংবাদমাধ্যমের খবর, ‘দিল্লিতে অক্সিজেন নিয়ে চূড়ান্ত অব্যবস্থা চলছে।’ সেই খবরের প্রতিক্রিয়া হিসেবে কঙ্গনার মন্তব্য, ‘ভারতে আর অক্সিজেনের প্রয়োজন নেই। ভগবানের ভয় পাওয়া দরকার এখানে। প্রয়োজন ধর্মের।’ তার অভিযোগ, দেশে চোর ভর্তি। আর তাই মানবজাতির প্রয়োজন মানবিকতা, অক্সিজেন নয়!

এর আগেও কঙ্গনা অক্সিজেনের ঘাটতি পূরণের জন্য ‘স্থায়ী সমাধান’ দিয়েছিলেন রোগীদের। তার ভাষায়, ‘যাদের শরীরে অক্সিজেনের ঘাটতি হচ্ছে, তারা দয়া করে একটি কাজ করুন- গাছ লাগান। আর যদি সেটি করতে না পারেন, অন্তত গাছ কাটা বন্ধ করুন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu