1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট দিয়ে পারাপারের অপেক্ষায় শতশত যাত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ৮ মে, ২০২১
  • ৩৯৮ সময় দর্শন

করোনা সংক্রমণ রোধে এবার ঈদে বাড়ি ফেরা নিয়ে রয়েছে বাড়িতি নির্দেশনা। বন্ধ রাখা হয়েছে দূরপাল্লার পরিবহন।

বিধিনিষেধে বলা হয়েছে ৩ দিনের বেশি থাকবে না ঈদের ছুটি। এমনকি ঈদে কাউকে বাড়ি না গিয়ে থাকতে বলা হয়েছে কর্মস্থলেই। তবুও কে শোনে কার কথা। গত কয়েকদিন থেকেই যে ভাবে পারছে ছুটছে গ্রামের উদ্দেশে।গতকাল শুক্রবার ফেরি পারাপারে দক্ষিণাঞ্চলের কয়েক জেলার বিপুল পরিমাণ মানুষের সমাগমে সতর্ক হয়েছে বিআইডব্লিউটিসি।

গতকালের এই চিত্র দেখার পরে হঠাৎ করে দিনে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি। তবে রাতে পারাপার করা হবে পণ্যবাহী যানবাহন।হঠাৎ করেই ফেরি চলাচল বন্ধের ঘোষণায় চরম ভোগান্তিতে পড়েছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট দিয়ে পারাপারের অপেক্ষায় থাকা শতশত যাত্রী।নদী পারের অপেক্ষায় রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তে আটকা পড়েছে অ্যাম্বুলেন্স, প্রাইভেট কার, মাইক্রোবাসসহ কয়েকশ যানবাহন।

এছাড়া আটকা পড়েছে জরুরি ও বিশেষ প্রয়োজনে ঢাকামুখী শত শত যাত্রী।শনিবার (৮ মে) সকালে দৌলতদিয়া ফেরিঘাটের পন্টুন ও ঘাটের এপ্রোচ সড়কে অপেক্ষারত যাত্রী ও যানবাহনের এমন চিত্র দেখা যায়।বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট সহকারী ব্যবস্থাপক খোরশেখ আলম বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সকাল ৬টা থেকে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে।

দিনে কোনো যানবাহন বা যাত্রী পারাপার করবে না। তবে অ্যাম্বুলেন্স একসঙ্গে ৮-১০টি থাকলে ছোট ফেরি দিয়ে সেটি পার করা হবে।এছাড়া রাতে পণ্যবাহী ট্রাক পারাপার চালু থাকবে। ফেরি বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে যাত্রী ও ছোট যানবাহনের কিছুটা চাপ রয়েছে বলেও জানান তিনি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu