1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বিএনপিকে দোষারোপের রাজনীতি পরিহার করার আহবান কাদেরের

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
  • ৩৫২ সময় দর্শন

সরকারের বিরুদ্ধে অবান্তর অভিযোগ না এনে করোনা মোকাবেলায় বিএনপিকে সচেতন হওয়ার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, করোনা বেগম খালেদা জিয়াকেও ছাড় দেয়নি, তাই এই মূহুর্তে রাজনীতি হচ্ছে অসহায় মানুষের পাশে দাঁড়ানো উল্লেখ করে ওবায়দুল কাদের এই অদৃশ্য শক্তিকে মোকাবিলা করতে বিএনপিকে দোষারোপের রাজনীতি পরিহার করার আহবান জানান।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ সকালে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপকমিটি আয়োজিত করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন। তিনি তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

‘৭৫ পরবর্তী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন তা স্মরণীয় হয়ে থাকবেন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন শেখ হাসিনা সরকার জনগণের জীবন ও জীবিকার সুরক্ষায় যা করছে জনগণও তা ভালো করে জানে।তিনি দলের নেতাকর্মীদের স্মরণ করে দিয়ে বলেন ত্রাণ সামগ্রী বিতরণ করতে গিয়ে কোনভাবেই যেন বদনাম না হয় সেদিকে খেযাল রাখতে হবে।’তিনি বলেন, করোনা মোকাবেলায় মাস্ককে সবচেয়ে বড় অস্ত্র। তাই সবাইকে শতভাগ মাস্ক পরিধান করা নিশ্চিত করতে হবে এবং দলের নেতাকর্মীদের সারাদেশে ক্যাম্পেইনের মাধ্যমে ঘরে ঘরে সচেতনতার দুর্গ গড়ে তুলতে হবে।

বিএনপি দীর্ঘদিন অপরিপক্ক ও অপরাজনীতির চর্চা করে এখন গোয়েবলসীয় কায়দায় সরকারের ইমেজ নষ্ট করার অপচেষ্টায় আছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপকমিটির চেয়ারম্যান আ ফ ম রুহুল হকের সভাপতিত্বে এসময় ধানমন্ডি প্রান্তে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া। সুলতানা, উপদপ্তর সম্পাদক সায়েম খানসহ স্বাধীনতা চিকিৎসক পরিষদের বিভিন্ন নেতৃবৃন্দ।

 

 

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu