1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন মমতা

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ৫ মে, ২০২১
  • ৩৮৬ সময় দর্শন

টানা তৃতীয়বারের মতো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নিচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনিই প্রথম মুখ্যমন্ত্রী, যিনি এ রাজ্যে নির্বাচনে পরাজিত হওয়ার পর এ পদে বসছেন।

এর আগে গত সোমবার তাকে তৃণমূল কংগ্রেস পরিষদীয় নেত্রী নির্বাচিত করা হয়। সেদিন রাতেই রাজ্যভবনে গিয়ে গভর্নরের সঙ্গে সাক্ষাত্ করেন মমতা ব্যানার্জি। সেখানেই নির্ধারিত হয় বুধবার শপথ নেবেন মমতা। গভর্নরের কাছে পদত্যাগপত্রও জমা দেন মমতা। রাজ্যে নতুন সরকার গঠনের আগের প্রথা মেনেই এই পদত্যাগ করেন তিনি। গভর্নর সেই পদত্যাগপত্র গ্রহণও করেন।

কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, প্রথম দফায় শুধু তাঁরই শপথ। সব কিছু ঠিকঠাক থাকলে, বাকি মন্ত্রিসভার শপথ হতে পারে রবিবার (৯ মে)। তার আগে ৬ ও ৭ মে নব-নির্বাচিতদের বিধায়ক পদে শপথগ্রহণ।

সংবাদমাধ্যমটি আরও জানায়, বুধবার (৫ মে) রাজভবনে মমতার শপথ হবে বেলা ১০টা ৪৫মিনিটে। করোনা পরিস্থিতির জন্য শপথ অনুষ্ঠান অনাড়ম্বর রাখার সিদ্ধান্ত আগেই ঘোষণা করেছেন মমতা।

এবারের বিধানসভা নির্বাচনে ২৯২ আসনের মধ্যে ২১৩টি আসনে জিতেছে তৃণমূল। যদিও পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে গুরুত্বপূর্ণ আসন নন্দীগ্রামে জিততে পারেননি মমতা। এই আসনে ফল নিয়ে চরম নাটকীয়তার পর রোববার রাতে নির্বাচন কমিশন ঘোষণা দেয়, নন্দীগ্রামে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী জিতেছেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu