1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

টিকার সংকট দূর হবে আগামি জুলাইয়ে: সেরাম সিইও

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৪ মে, ২০২১
  • ১৭০ সময় দর্শন

মহামারি করোনার ধাক্কায় নাজেহাল পুরো ভারত। আক্রান্ত ও শনাক্তের দিকে থেকে প্রতিদিনই গড়ছে নতুন রেকর্ড। আর দেশটিতে করোনার প্রকোপ বাড়ার পর থেকে টিকার চাহিদাও বাড়তে থাকে।শুরু থেকেই ভারতের সেরাম ইনস্টিটিউট নিজ দেশসহ পার্শ্ববর্তী দেশে টিকা সরবরাহ করে আসছিলো। সংক্রমণ বৃদ্ধি পাওয়ার পর থেকেই টিকার অভাব দেখা দিয়েছে দেশটির অনেক রাজ্যে।বর্তমানে অন্য দেশে সরবরাহতো দূরের কথা নিজ দেশেই টিকার যোগান দিতে পারছে না প্রতিষ্ঠানটি। কোথাও কোথাও টিকার অভাবে বন্ধ হয়ে গেছে টিকাদান কর্মসূচি।টিকার অভাব নিয়ে যখন এমন দুরাবস্থা তখন টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার’ কর্ণধার আদর পুনাওয়ালা জানিয়েছেন, জুলাই মাস পর্যন্ত টিকার এই অভাব থাকবে। স্থানীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে ও আনন্দবাজারের খবরে এমনটিই জানানো হয়েছে।স্থানীয় গণমাধ্যমকে সেরাম সিইও আদর পুনাওয়ালা বলেন, ‘জুলাই মাসের পরে ফের টিকার জোগান বাড়বে। ততদিন টিকার অভাব দেখা যাবে। জুলাই মাসের পর টিকার মাসিক উৎপাদন ৭ থেকে বেড়ে ১০ কোটি হবে।’কিন্তু হঠাৎ কেন টিকার এই অভাব দেখা দিলো এমন প্রশ্নে জবাবে আদর পুনাওয়ালা জানান, তারা আশা করেননি এত তাড়াতাড়ি করোনার দ্বিতীয় ঢেউ চলে আসবে। সবাই ভেবেছিল ভারতের কোভিড পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছে। সে কারণেই অতিরিক্ত টিকা উৎপাদন করার কোনও নির্দেশ তাদের দেওয়া হয়নি।তবে ভারতে নতুন করে সংক্রমণ বাড়তে শুরু করায় নিজের কাজ শুরু করেছে সেরাম। কিন্তু যে পরিমাণ টিকা প্রয়োজন, তা উৎপাদন করতে কিছুটা সময় লাগবে। সে জন্যই জুলাই মাসের পর থেকে ফের টিকার উৎপাদনে গতি আসবে বলে জানিয়েছেন তিনি।

 

 

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu