1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

‘হুমকি’ ও ‘ভয়ে’ ভারত ছাড়লেন সেরাম সিইও

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ২ মে, ২০২১
  • ২১১ সময় দর্শন

গোটা দেশ যখন করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত, তখনই জানা গেল ভারতীয়দের ওপর থেকে নিষেধাজ্ঞা জারি হওয়ার আগেই দেশ ছেড়ে ব্রিটেনে পাড়ি জমিয়েছেন টিকা প্রস্তুতকারক সংস্থা সেরামের চিফ এগজিকিউটিভ অফিসার (সিইও) আদার পুনাওয়ালা।

করোনার টিকা পেতে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে কর্পোরেট কর্তাদের চাপের মুখে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ব্রিটিশ সংবাদপত্র ‘দ্য টাইমস’ এর একটি প্রতিবেদন থেকে বিষয়টি জানা যায়।

‘দ্য টাইমস’-এ প্রকাশিত খবর অনুযায়ী পুনাওয়ালা বলেন, কোভিশিল্ড টিকার জন্য তাকে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্তা এবং অন্যান্যরা ফোন করতেন এবং তারা তাড়াতাড়ি টিকা দেওয়ার দাবি জানাতেন।

পুনাওয়ালা ফোনে দ্য টাইমসকে বলেন, ‘‘হুমকি বললে কম বলা হয়। মানুষের আশা এবং আগ্রাসন অভূতপূর্ব। এটা আশ্চর্যজনক। প্রত্যেকেই মনে করছেন, তার টিকা পাওয়া উচিত। তারা এটা বুঝতে চাইছেন না, কেন অন্যদেরও তাদের আগে টিকা পাওয়া উচিত।’’

পুনাওয়ালা ওই ব্রিটিশ সংবাদপত্র আরও বলেছেন, ‘‘ওরা বলছে, তুমি যদি টিকা না দাও তা হলে ফল ভাল হবে না … এটা খারাপ ভাষা নয়। কিন্তু বলার ভঙ্গিমাটা খারাপ। ওদের কথা না শুনলে ওরা কী করতে পারে সেটা এর অন্তর্নিহিত অর্থ। এমন হুমকি আসছেই এবং তাদের দাবি না মানা পর্যন্ত কোনও কাজই করতে দিচ্ছে না।’’ সম্প্রতি পুনাওয়ালাকে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দিয়েছিল কেন্দ্রীয় ভারত সরকার।

‘দ্য টাইমস’-এর দাবি, পুনাওয়ালা তাদের ফোনে আরও জানিয়েছেন যে তিনি ব্রিটেনে কিছু দিন কাটাবেন। এও বলেছেন, ‘‘আমি ওই পরিস্থিতিতে আর ফিরতে চাই না।’’ সেইসঙ্গে তিনি আরও যোগ করেছেন, ‘‘সব ভার আমার কাঁধে। কিন্তু আমি একা তা বহন করতে পারব না।তবে পুনাওয়ালা অনেকদিন ধরেই ভারত ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন বলে দাবি করেছে ব্রিটিশ সংবাদমাধ্যমগুলো। লন্ডনের মেফেয়ার এলাকায় ২৫ হাজার স্কোয়ার ফুটের বাড়িও ভাড়া নিয়েছিলেন তিনি। ভারতীয় মুদ্রায় যার ভাড়া সপ্তাহে ৫১ লক্ষ টাকা।

এছাড়া তার ব্রিটেন সফরের সাথে বাইরের দেশে টিকা উৎপাদনের ইচ্ছাও থাকতে পারে বলে জানিয়েছে ‘দ্য টাইমস’।

 

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu