1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ফেলে রাখা ট্রাকে মিললো ২ লাখ ৪০ হাজার টিকা

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ২ মে, ২০২১
  • ১৬০ সময় দর্শন

ভারতে প্রতিদিনই ভাঙছে দৈনিক সংক্রমণ ও মৃত্যুর রেকর্ড। দেশটিতে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৪ লাখ ছাড়িয়েছে। এই পরিস্থিতিতে করোনাবিধি মেনে চলার পাশাপাশি টিকাকরণের ওপরে জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা।

এই পরিস্থিতিতে মধ্যপ্রদেশে রাস্তার পাশে ফেলে রাখা একটি ট্রাকে পাওয়া গেল কোভ্যাক্সিনের ২ লাখ ৪০ হাজার ডোজ। শনিবার মধ্যপ্রদেশের নরসিংহপুর জেলার করেলি বাসস্ট্যান্ডের কাছেই ট্রাকটির সন্ধান পাওয়া যায়।

করেলি থানার সাব ইনস্পেক্টর আশিস বোপাচে জানান, ওই টিকাগুলোর আনুমানিক মূল্য ৮ কোটি টাকা। এরপর চালকের ফোনের লোকেশন অনুসন্ধান করা হয়। তা মেলে হাইওয়ের ধারে একটি ঝোপের মধ্যে।

পুলিশ জানায়, দীর্ঘ সময় ধরে একটি ট্রাক সেখানে দাঁড়িয়ে রয়েছে যাতে চালক বা সহকারী কেউই নেই, এমন খবর পেয়ে তল্লাশি চালায় তারা। দেখা যায় ট্রাকের মধ্যে অসংখ্য বাক্সভর্তি করোনার টিকা।

ট্রাকটি শীতাতপ নিয়ন্ত্রিত থাকায় টিকার ডোজগুলো নিরাপদে রয়েছে। দেশের বিভিন্ন রাজ্যে যখন টিকার জন্য হাহাকার তখন ট্রাকভর্তি ভ্যাক্সিন পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে অবাক আর বিষ্মিত সকলেই।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu