ভুয়া আইডি নিয়ে বিপাকে পড়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তার নামে ২০১টি ভুয়া ফেসবুক আইডি আছে বলে জানিয়েছেন তিনি।
শনিবার (১ মে) অনলাইন ব্রিফিংয়ে এসব তিনি এ তথ্য জানান।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার নামে ২০১ টি ভুয়া আইডি দেখা যাচ্ছে। এসব ভুয়া আইডি থেকে কে বা কারা উদ্দেশ্য মূলকভাবে বিভিন্ন বক্তব্য ও ছবি আপলোড করছে, যা আইনসিদ্ধ নয়।
ওবায়দুল কাদের বলেন, ‘তারা আমার বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচারের লিপ্ত হয়েছে। এই স্বার্থন্বেষী মহলের অপপ্রচারের বিরুদ্ধে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি। তারা বিষয়টি দেখছেন বলে আমাকে জানিয়েছেন। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে-বিদেশে অপপ্রচার ও গুজবের কল্পকাহিনি ছড়াচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়টি আইনের আওতায় আনার বিষয়ে বিবেচনা করতে হবে।’