1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীর পায়ের রগ কেটে দিল পাষন্ড স্বামী

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ২৯ মার্চ, ২০২১
  • ৫৬২ সময় দর্শন

যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীর পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী, দেবর ও শ্বাশুড়ির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে লালমনিরহাটের হাতিবান্ধায়। পুলিশ আহত গৃহবধূকে উদ্ধার করে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। গত ২৭ মার্চ রাতে হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউপির পশ্চিম বেজ গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

আহত গৃহবধূ দিলরুবা আক্তার টুম্পা একই উপজেলার সিংগীমারী ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী গ্রামের মৃত মোফাজ উদ্দিনের মেয়ে। স্বামী অছিউর রহমান প্রাণ (২৭) পশ্চিম বেজ গ্রামের মোখলেছার রহমানের ছেলে।

স্থানীয়রা জানিয়েছে, ৫ বছর আগে ভালোবেসে বিয়ে করেন অছিউর রহমান ও টুম্পা। তবে বিয়েতে কিছু না পাওয়ায় গৃহবধূ টুম্পাকে বাবার বাড়িতে থেকে টাকা আনতে চাপ প্রয়োগ করতে থাকেন শাশুড়ি মালতি। টাকা আনতে না পারায় টুম্পার ওপর নির্যাতন শুরু করেন স্বামী-শাশুড়ি। এ নিয়ে কয়েকবার সালিশ করা হলেও বন্ধ হয়নি নির্যাতন।

ওই গৃহবধূর অভিযোগ, গত ২৭ মার্চ রাতে ২ লাখ টাকার জন্য তাকে তার স্বামী অছিউর রহমান প্রাণ মারধর করেন। এতে যোগ দেয় দেবর মুরাদ হোসেন  ও শাশুড়ি মালতি লতা। এ সময় শাশুড়ি ও দেবরের সহযোগিতায় স্বামী প্রাণ ধারালো ছুড়ি দিয়ে টুম্পার পায়ের রগ কেটে দেয়। পরে টুম্পার পরিবারের লোকজন খবর পেয়ে থানা পুলিশের সহযোগিতায় টুম্পাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

তবে অভিযোগ অস্বীকার করেছেন স্বামী অছিউর রহমান প্রাণ। তিনি বলেছেন স্বামী-স্ত্রী দুজনের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে ভাঙ্গা কাচের টুকরো পরে টুম্পার পায়ের রগ কেটে য়ায়।

হাতিবান্ধা থার উপপরিদর্শক ইব্রাহিম বলেছেন, খবর পেয়ে দ্রুতই ওই গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করাই। থানার ওসি বলেছেন, পরিবারকে লিখিত অভিযোগ দিতে। অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu