1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

স্বামীর কাছে পরকিয়া প্রেমে ধরা, প্রেমিক মেনে না নেওয়ায় আত্মহত্যা চেষ্টা

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ২৬ মার্চ, ২০২১
  • ৪৫২ সময় দর্শন

তিন সন্তানের জননীর সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলে প্রেমিক শিমুল (৩০)। কিন্তু  সেই সম্পর্কের কথা জানাজানি হয়ে গেলে গৃহবধুকে ঘর থেকে বের করে দেয় স্বামী। এতে করে প্রতিবেশী এই প্রেমিকের বাড়িতে ১২ ঘণ্টা অবস্থান নেওয়ার পর আত্মহত্যার চেষ্টা করেছেন গৃহবধু প্রেমিকা।

বুধবার ২৪ মার্চ নাটোরের লালপুর উপজেলায়  এই ঘটনা ঘটে।

আত্মহত্যার চেষ্টা খবর পেয়ে অপ্রীতিকর ঘটনা এড়াতে বুধবার (২৪ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে ওই প্রেমিকাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। পরে ওই প্রেমিকা বাদী হয়ে প্রেমিক শিমুলের (৩০) বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন।

এর আগে, বুধবার সকাল থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার কুজিপুকুর গ্রামে প্রেমিকের বাড়িতে অবস্থান নেন ওই প্রেমিকা।

জানা গেছে, তিন বছর আগে তিন সন্তানের জননী কথিত ওই প্রেমিকার সঙ্গে প্রতিবেশী শিমুলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে প্রেমিক শিমুল বিয়ের আশ্বাস দিয়ে ওই প্রেমিকার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক গড়ে তোলে। বিষয়টি জানাজানি হলে বুধবার সকালে ওই গৃহবধূর স্বামী তাকে বাড়ি থেকে বের করে দেয়। পরে সে বিয়ের দাবিতে প্রেমিক শিমুলের বাড়িতে অবস্থান নেয়।

সেখানে শিমুলের পরিবার তাকে মেনে না নিলে বিকেলের দিকে আত্মহত্যার চেষ্টা চালায় সে। বিষয়টি অবগত হয়ে পুলিশ ওইদিন রাত সাড়ে ৯টার দিকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

লালপুর থানার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, এ ঘটনায় ওই নারী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে। এছাড়া ভুক্তভোগী ওই নারী ইচ্ছে করলে তার অন্য আত্মীয়ের বাসায় আশ্রয় নিতে পারেন।

শিমুল উপজেলার কুজিপুকুর এলাকার মকবুল হোসেনের ছেলে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu