1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

সরকারি অর্থ আত্মসাৎ মামলায় হিসাবরক্ষণ কর্মকর্তা গ্রেফতার

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১
  • ৪৭৭ সময় দর্শন

ভুয়া বিল ভাউচার তৈরী করে সরকারি কোষাগার থেকে ২ কোটি ১৯ লাখ ৬৯ হাজার ৪২৮ টাকা আত্মসাৎ মামলায় সাবেক দিনাজপুর জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা (বর্তমানে ওএসডি) সাইফুল ইসলাম মন্ডলকে গ্রেপ্তার করেছে দুদক।

বৃহস্পতিবার সকালে দুদকের একটি টিম জেলা হিসাবরক্ষণ অফিস এলাকা থেকে সাইফুল ইসলাম মন্ডলকে গ্রেপ্তার করে। পরে দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। এনিয়ে এই মামলায় ৩জনকে গ্রেপ্তার হলো।

এর আগে গত ২ ফেব্রুয়ারী দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের ক্যাশ সরকার আমিরুল ইসলাম ও দিনাজপুর জেলা একাউন্টস অফিসের অডিটর মাহাফুজুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

দুদক জানায়, হাসপাতালের ক্যাশ সরকার আমিরুল ইসলাম ভুয়া জাতীয় পরিচয়পত্রের নম্বর ব্যবহার করে এবং নিজের পদবী ‘সিনিয়র স্টাফ নার্স’ উল্লেখ করে হাসপাতালের বিলের সাথে তার তৈরীকৃত ভুয়া-বিল ভাউচার জেলা একাউন্টস অফিসে জমা করে এসব টাকা আত্মসাৎ করে।

এক্ষেত্রে হাসপাতালে কর্মরত ডাক্তার, কর্মকর্তা-কর্মচারী ও নার্সসহ ৭১০ জনের নামেই ভুয়া বিল ভাউচার তৈরী করে সরকারী কোষাগার থেকে এই আত্মসাত করেছেন তারা। আর এই অপকর্মে সহযোগিতা করে জেলা হিসাব রক্ষন অফিসের অডিটর মাহাফুজার রহমান ও তৎকালীন জেলা হিসাব রক্ষন কর্মকর্তা সাইফুল ইসলাম মন্ডল।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu