1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বাগেরহাটে বেইলি ব্রিজ ভেঙ্গে খালে বালু বোঝাই ট্রাক

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ২২ মার্চ, ২০২১
  • ২৫০ সময় দর্শন

বাগেরহাটের মোল্লাহাট উপজেলার ঘোষগাতি এলাকায় বেইলি ব্রিজ ভেঙ্গে বালু বোঝাই ট্রাক খালের মধ্যে পড়ে গেছে। সোমবার সকালে মোল্লাহাট উপজেলার পুরাতন সড়কের নতুন ঘোষগাতি এলাকায় মরা-চিত্রা নদীর উপরে নির্মিত বেইলি ব্রিজটি ভেঙ্গে এই দুর্ঘটনা ঘটে। এতে ওই ব্রিজ দিয়ে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছালেও এখন পর্যন্ত ট্রাক উদ্ধার ও ব্রিজ সংস্কার কাজ শুরু হয়নি বলে জানিয়েছে স্থানীয়রা।

বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো.ফরিদ উদ্দিন জানান, সড়কে দশটি বেইলি ব্রিজ রয়েছে। যার অধিকাংশই ঝুঁকিপূর্ণ। নিষেধাজ্ঞা স্বর্থেও ওই সড়ক দিয়ে পন্য বোঝাই ট্রকসহ যানবাহন চলাচল করে। সোমবার সকালে হঠাৎ করে ঘোষ গাতি এলাকায় বেইলি ব্রিজ বালু বোঝাই ট্রাক উঠলে বিকট শব্দ করে ভেঙ্গে খালে ভেঙ্গে পড়ে।

ঘটনার পরপরই ট্রাকের চালক ও হেলপার ট্রাক রেখে পালিয়ে যায়। এ ঘটনায় ওই এলাকা থেকে যান চলাচল বন্ধ রয়েছে। মোল্লাহাট পুরাতন বেইরী ব্রিজ ভেঙ্গে ট্রাক পড়ে যাওয়ার খবর পেয়ে লোক পাঠানো হয়েছে। দ্রুত ট্রাকটি অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করা হবে।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম কবির বলেন, পুরাতন সড়ক দিয়ে বালু নিয়ে বড় ঘাট যাচ্ছিল ট্রাকটি। ভুলক্রমে বড়ঘাট রেখে ঘোষগাতি যাওয়ার পথে মরা-চিত্রা নদীর উপরে নির্মিত ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজে উঠলে অতিরিক্ত ওজনের ফলে ব্রিজ ভেঙ্গে ট্রাকটি খালের মধ্যে পড়ে যায়। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu