1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ফুলের মালার প্রলোভন দেখিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণ

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১
  • ৪৬৭ সময় দর্শন

ফুলের মালা কিনে দিওয়ার প্রলোভন দেখিয়ে ৬ বছরের এক মেয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে চাচাতো ভাইয়ের বিরুদ্ধে। শিশুটিকে মালা কিনে দেবার প্রলোভন দেখিয়ে নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে তারই আপন চাচাতো ভাই মোমিন কবিরাজের ছেলে নাঈম শেখ (১৯)। ঘটনার পর পরই নাঈম পালিয়ে যায়।

মঙ্গলবার (১৬ মার্চ) সকাল পৌনে ৯টার দিকে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের মহেষ রৌহালী গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই রক্তক্ষরণের কারণে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়ে।

বুধবার (১৭ মার্চ) শিশুটির অবস্থা আরও অবনতি হলে তার পরিবার মুমূর্ষ অবস্থায় সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব ২৫০ শয্যা হাসপাতালে রাত ২টা ৫০ মিনিটের দিকে ভর্তি করান।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব ২৫০ শয্যা হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. ফরিদুল ইসলাম বলেন,  বর্তমানে শিশুটির চিকিৎসা চলছে। শিশুটি এখন অনেকটা শঙ্কামুক্ত। তবে আরও চিকিৎসার প্রয়োজন রয়েছে।

এই বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক বলেন, তার কাছে এ বিষয়ে কেউ কোনো অভিযোগ নিয়ে আসেননি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu