1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

জাফরউল্লাহর জন্য নৌকার প্রার্থী বিজয়ী হয় না : নিক্সন

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১
  • ৩৬৯ সময় দর্শন

ফরিদপুর-৪ আসনে দীর্ঘ ৭ বছর ধরে নৌকার কোনো প্রার্থী বিজয়ী হতে পারে না সেটা নৌকার কোনো দোষ নয়, দোষ হচ্ছে একটি মাত্র ব্যক্তি কাজী জাফরউল্লাহর বলে মন্তব্য করেছেন এই আসনের এমপি মজিবুর রহমান চৌধুরী নিক্সন।

নিক্সন বলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহর নমিনেশন বাণিজ্যর কারণে ফরিদুপরের ভাঙ্গায় নির্বাচনে নৌকার ভরাডুবি হয়েছিল। তিনি নমিনেশন বাণিজ্য করাতেই নৌকার সর্বনাশ হয়েছে।

বুধবার সন্ধ্যায় (১৭ মার্চ) নিক্সন চৌধুরীর নিজ বাস ভবন ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের চরচান্দ্রা গ্রামে পৌরসভার মেয়র পদে নৌকার প্রার্থী নিক্সন চৌধুরীকে ফুলের নৌকা তুলে দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেন। সেই অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় উন্নয়ন দিয়ে ভাঙ্গা পৌরসভাকে আধুনিক পৌরসভায় রূপান্তরিত করা হবে। জনগণের মনের ভাষা বুঝেই আওয়ামী লীগের সভানেত্রী ও নমিনেশন বোর্ডের সভাপতি যে সিদ্ধান্ত নিয়েছেন, আমরা তার হাতকে শক্তিশালী করতেই নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করব বলেন নিক্সন।

নিক্সন বলেন, এবার প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় পৌরসভা ও ইউপি নিবার্চনে যোগ্য প্রার্থীদের নমিনেশন দেওয়া হবে বলেও জানান তিনি।

আগামীতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে প্রতিটি নিবার্চনে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, সদরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান শফি কাজী, ভাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী হেদায়েতউল্লাহ সাকলাইন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফাইজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোবহান মুন্সি, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu