1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ঢাকা বিএনপি: ব্যর্থতার কারণ সাংগঠনিক দুর্বলতা

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ৫ মার্চ, ২০২১
  • ৪৬০ সময় দর্শন

ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে ঢাকা মহানগর বিএনপি। নিজেদের এতোদিনকার সাংগঠনিক দুর্লতার কথা স্বীকার করে একথা জানান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগরের নেতা মির্জা আব্বাস। তিনি বলেন, বর্তমান সরকার বিরোধীদলের ওপর যে দমননীতি নিয়েছে, সেটার জন্য বিএনপি প্রস্তুত ছিলোনা। যার কারণেই আন্দোলনে ব্যর্থতা এসেছে।

চৌদ্দবছরের বেশী সরকারের বাইরে থাকা দল বিএনপির, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ নানা ইস্যুতেই রাজপথের আন্দোলনে ব্যার্থতার জন্য প্রথমেই আলোচনায় আসে ঢাকা মহানগর বিএনপির নাম। দীর্ঘদিন মহানগরের দায়িত্বে থাকা বিএনপি নেতা মির্জা আব্বাস জানান, রাজনৈতিক এমন পরিস্থিতির জন্য প্রস্তুত ছিলেন না তারা। তবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বিএনপির কেন্দ্রে থাকা এই অংশ।

মির্জা আব্বাস বলেন, ঢাকা মহানগর সব সময় ব্যাপক আন্দোলন করেছে। হয়তোবা সেই আন্দোলনগুলোতে সফলতা খুঁজে পায়নি বিএনপি। তবে আন্দোলন যে হয়নি তা বলা যাবে না। তিনি আরও বলেন, আমাদের মধ্যে দুর্বলতা আসছে এটা অস্বীকার করা যাবে না। দুর্বলতা কাটিয়ে ঢাকা মহানগরী ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে।

দেশের সমগ্র রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপির নীতি-নির্ধারণী ফোরামের এই নেতার মত। সরকারের বাইরে থাকা সবদলমত এক হচ্ছে, আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলনে মাঠে নামতে।

মির্জা আব্বাস বলেন, অন্যদের সঙ্গে আমরা কিভাবে লিয়াজু করবো কিভাবে সমন্নয় করবো সেটা নিয়েই চেষ্টা চলছে। আমাদের বাইরে যারা আছে তাদের নিয়ে েএকসঙ্গে এমন কিছু করবো যে এই সরকার বেশিদিন টিকে থাকতে পারবে না।

ঢাকার সাবেক এই মেয়র আরও বলেন, বর্তমান মেয়রদের সাথে বসে, সমাধান করতে চান নগরের সমস্যার।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu