1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

এবার থাইল্যান্ড-মিয়ানমার দিয়ে আসছে উচ্চমূল্যের মাদক

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ৫ মার্চ, ২০২১
  • ৪৯৯ সময় দর্শন

মরণ নেশা ইয়াবার পর এবার থাইল্যান্ড থেকে মিয়ানমার হয়ে দেশে ঢুকছে উচ্চমূল্যের মাদক ক্রিস্টাল মেথ বা আইস। বুধবার কক্সবাজারের টেকনাফ উপজেলায় দুই কেজি ভয়ঙ্কর ক্রিস্টাল মিথাইল অ্যামফিটামিন মাদক আইসসহ একজনকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তার নাম আবদুল্লাহ (৩১)। জব্দ করা আইসের দাম প্রায় ১০ কোটি টাকা।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে (ডিএনসি) আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএনসির মহাপরিচালক মোহাম্মদ আহসানুল জব্বার।

তিনি বলেন, গতকাল বুধবার টেকনাফের ২৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন জাদিমুড়া এলাকায় অভিযান চালিয়ে আইসসহ আবদুল্লাহকে গ্রেপ্তার করা হয়। ডিএনসির টেকনাফের বিশেষ জোনের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা ওরফে মুকুলের নেতৃত্বে একটি দল তাকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে দুই কেজি আইস পাওয়া যায়, যার দাম ১০ কোটি টাকা। আবদুল্লাহর ভাই আবদুর রহমানও এর সঙ্গে জড়িত। তিনি পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ডিএনসির মহাপরিচালক আহসানুল জব্বার আরও বলেন, ক্রিস্টাল মিয়ানমার থেকে দেশে আনার জন্য গ্রিন টির প্যাকেট ব্যবহার করা হয়েছিল। আইস বা ক্রিস্টাল ইয়াবার চেয়ে ১০০ গুণ শক্তিশালী মাদক। এর দামও অনেক বেশি। এটি সিঙ্গাপুর, থাইল্যান্ড, মিয়ানমারসহ দক্ষিণ–পূর্ব এশিয়ায় অত্যন্ত জনপ্রিয় মাদক।

এটি বাংলাদেশে ব্যবহার হয় কি না, এ বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। জব্দ করা আইস দেশে ব্যবহারের জন্য আনা হয়েছিল নাকি অন্য কোনো দেশে পাচার করা হতো, তা এখনই বলা যাচ্ছে না। তবে এর আগে কয়েকবার আইসের বাজারজাত করার চেষ্টা হয়েছিল।

২০১৯ সালের ২৭শে জুন ঢাকা ৫২২ গ্রাম  ক্রিস্টাল মেথ বা মেথামফেটামাইন সহ নাইজেরীয় একজন নাগরিককে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দফতর।

 

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu