1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

লক্ষীপুরের রায়পুরে আগুনে পুড়ে ২৫ দোকান ছাই

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১
  • ৪৪৩ সময় দর্শন

লক্ষীপুরের রায়পুরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ২৫ টি দোকান পুড়ে প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ব্যবসায়ীরা। মঙ্গলবার ভোর রাতে উপজেলার উত্তর চরবংশী ইউপির মেঘনা উপকূলীলীয় অঞ্চল খাসেরহাট বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

পরে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট স্থানীয়দের সহযোগিতায় প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোররাতে আবু তাহেরের চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।

দোকানঘরগুলো টিনসেড হওয়ার মুহূর্তের মধ্যে আগুন সর্বত্র ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় এলাকাবাসী, ফায়ার সার্ভিসের জেলা ও উপজেলা পর্যায়ের ৩টি ইউনিট ঘটনাস্থলে ছুটে এসে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা দাবি করেন, আগুনে প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তাদের। এদিকে কিস্তি থেকে ঋণ নিয়ে সবুজ নামের এক ব্যবসায়ী এ ঘটনা সহ্য করতে না পেরে হ্রদযন্ত্রক্রীয়া বন্ধ হয়ে গুরুতর অসুস্থ হয়ে এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা যায়।

রায়পুর ফায়ার স্টেশনের ইনচার্জ ওয়াসি আজাদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরীন চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তারা জানান ক্ষয়ক্ষতির পরিমানসহ তালিকা প্রণয়নের কাজ চলছে। তাদের প্রশাসনিক সহায়তার আশ্বাস দেন ইউএনও।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu