1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

দেশে-বিদেশে ষড়যন্ত্রের গোপন বৈঠক হচ্ছে: কাদের

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫৪০ সময় দর্শন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সরকারকে লক্ষ্যবস্তু বানাতে গিয়ে বিএনপি দেশকে লক্ষ্যবস্তু বানাচ্ছে এবং দেশের ভাবমূর্তির ক্ষতি করছে।

তিনি বলেন, শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে চক্রান্ত চলছে। শুধু আল জাজিরা নয়, দেশে-বিদেশে ষড়যন্ত্রের গোপন বৈঠক হচ্ছে। তবে কোনও ষড়যন্ত্রই শেখ হাসিনার প্রতি জনমনের আস্থাকে দুর্বল করতে পারবে না।

ওবায়দুল কাদের আজ মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সড়ক ও জনপথ অধিদফতর আয়োজিত ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী’ এবং পাবনা জেলার চাটমোহর থানা আওয়ামী লীগের সম্মেলনে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এসব কথা বলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনার উন্নয়নের রাজনীতি বিএনপির আন্দোলন ভাবনায় সংকটের কালো ছায়া ফেলেছে। আর তাই নিজেদের ব্যর্থতা ঢাকতেই মানুষের স্বস্তি নষ্ট করার পাঁয়তারা করছে বিএনপি।

দেশ-বিদেশে অপপ্রচারের বাক্স খুলে বসা বিএনপি আন্দোলনের নামে আগুন সন্ত্রাস এবং  দেশ ও সরকারবিরোধী আল জাজিরার অপপ্রচার একই সূত্রে গাঁথা।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu