1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

কঙ্কালের গায়ে লেগে থাকা শার্ট দেখে লাশ সনাক্ত করলেন স্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫০৩ সময় দর্শন

কঙ্কালের গায়ে লেগে থাকা জামা দেখে স্ত্রী সনাক্ত করেন স্বামীর লাশ। ঘটনা রাজধানীর পল্লবীর বেড়িবাঁধ এলাকায় ঘটেছে গত শনিবার ২০ (ফেব্রুয়ারি)।পুলিশ বেড়িবাঁধের পাশে পড়ে থাকা একটি কঙ্কাল উদ্ধার করে সন্দেহবশত স্ত্রী রহিমা বেগমকে খবর দেয়। রহিমা বেগম গায়ের শার্ট দেখে নিশ্চিত করেন যে এটা তার স্বামীরই মরদেহ।

এর আগে তিনি জিডি করেছিলেন। পুলিশ জানায় গত বছরের ১লা নভেম্বর থেকে নুরুল ইসলাম গাজী নিখোঁজ ছিলেন। এব্যাপারে তার স্ত্রী থানায় একটি সাধারণ ডায়েরি করেও রেখেছিলেন। পুলিশ তদন্ত করে জানতে পারে যে নুরুল ইসলাম অপহরণের শিকার হয়েছেন।

এই বছর ফেব্রুয়ারি মাসে অপহরণকারী সন্দেহে পুলিশ রয়েল, কালু, শাকিলসহ চারজনকে শনাক্ত করে। তাদের মধ্যে রয়েল, কালু ও আরও একজনকে গ্রেপ্তার করা হয়। তারা অপহরণের বিষয়টি স্বীকার করলেও হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করেনি। পরে ডিজিতে অপহরণ মামলায় রূপান্তর করে থানা পুলিশ। শনিবার বিকেলে কঙ্কালটি উদ্ধারের পর স্ত্রী রহিমা গিয়ে তার স্বামীর বলে শনাক্ত করেন

এডিসি আরিফ আরও বলেন, নুরুল ইসলাম গাজী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন কি না, সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি। গ্রেপ্তার তিন আসামিকে রিমান্ডে নিয়ে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। ডিএনএ প্রতিবেদনের মাধ্যমে কঙ্কালটি নুরুল গাজীর কি না, সেটা নিশ্চিত হতে হবে। তা ছাড়া তার মৃত্যুর কারণও নিশ্চিত হতে হবে। উদ্ধার কঙ্কালটি নুরুল ইসলাম গাজীর হয়ে থাকলে এবং তিনি হত্যাকাণ্ডের শিকার হলে অপহরণ মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত করা হবে।

রূপনগর থানা পুলিশ জানিয়েছে, নুরুল ইসলাম গাজী ও অপহরণ মামলার সন্দেহভাজন চার আসামি স্থানীয় মাদক কারবারি ছিলেন। মাদকের কারবার ছেড়ে দিয়ে তিনি মুদিদোকান দিয়ে জীবিকা নির্বাহ করতেন। এতে তার পুরনো সহযোগী মাদক কারবারির সঙ্গে বিরোধ তৈরি হয়। ওই বিরোধের জের ধরে নুরুল ইসলাম গাজীকে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের

পুলিশ সব আসামীকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে। হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত খুজেঁ বের কারার চেষ্টা অব্যাহত আছে বলে জানিয়েছেন পুলিশ।

 

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu